ওমান উপসাগরে ইরানি জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টাকালে ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন নৌ বাহিনী। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ইরানি জাহাজটিকে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে জাহাজটি এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন যুক্তরাষ্ট্রের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সেটিকে লক্ষ্য করে গুলি চালায়। 

তিনি আরও বলেন, তারা সতর্কবার্তা উপেক্ষা করলে আমরা ইঞ্জিনরুমে গুলি চালিয়ে জাহাজটিকে থামিয়ে দেই।

বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি। 

রোববার রাতে মার্কিন নৌবাহিনীর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি।  

তিনি বলেছেন, আগ্রাসী যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ওমান সাগরের জলসীমায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে। তাদের কিছু মেরিন সেনা জাহাজের ডেকে প্রবেশ করে সামুদ্রিক জলদস্যুর ভূমিকা পালন করেছে, যার ফলে জাহাজটির ন্যাভিগেশন ব্যবস্থা অচল হয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি আরও বলেন, আমরা সতর্ক করে দিচ্ছি যে, ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে ও প্রতিশোধ নেবে।

তেহরানভিত্তিক পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির দাবিদার মার্কিন বাহিনী এখন জলদস্যুদের নেতায় পরিণত হয়েছে! কয়েক ঘণ্টা আগে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী ওমান উপসাগরে চীন থেকে ইরানগামী 'তুসকা' নামের একটি ইরানি কনটেইনার জাহাজে হামলা চালায়।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ায় ইরানও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয় এবং ইরান জানিয়েছে- অনুমতি ছাড়া যেকোনো জাহাজ বা তেলবাহী জাহাজ চলাচল করতে চাইলে ইরানি বাহিনী এজন্য শাস্তি দেবে। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর