নাইজেরিয়ায় নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে নিহত সাত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৪ পিএম

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দুই পৃথক ঘটনায় একদল বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। কাদুনা রাজ্যের ইকারা জেলার দুইটি মসজিদে শুক্রবার সন্ধ্যায় এ হামলা হয়।  

কাদুনা রাজ্য পুলিশের মুখপাত্র মানসির হাসান বলেন, ‘সায়া-সায়া সম্প্রদায়ের লোকজন নামাজ আদায় করছিলেন। অপরাধী চক্রের সন্দেহভাজনরা তাদের ওপর গুলি চালায়। এতে ছয়জন নিহত হয়।’ খবর: দ্য গার্ডিয়ান। 

তিনি বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে আমরা সায়া-সায়া গ্রাম থেকে জানতে পারি যে একটি মসজিদে নামাজের সময় হামলা হয়। ৯টি মোটরসাইকেলে করে হামলাকারীরা এসেছিল। ধারণা করছি তারা ডাকাত।’

তিনি আরও জানান, বন্দুকধারীরা এরপর পাশের তাশার দাউদা গ্রামে চলে যায়। সেখানে তারা আরেকটি মসজিদে হামলা চালিয়ে একজনকে হত্যা করে। এসময় আহত হন তিনজন।

কাদুনা উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ার বেশ কয়েকটি রাজ্যের একটি। রাজ্যটি প্রায়ই বন্দুকধারীদের হামলার শিকার হয়। তারা বাসিন্দাদের হত্যা করার পাশাপাশি অপহরণ ও লুটপাট চালায়। চলে যাওয়ার আগে বাসিন্দাদের বাড়িঘর পুড়িয়ে দেয় তারা।

 

একাত্তর/জো
ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় এক নাটকীয় মোড় এসেছে। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে সাময়িকভাবে...
তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বছরের পর বছর ধরে হ্যাক করা ছিল। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার তেহরানের পাস্তুর স্ট্রিটের কাছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বিমান হামলায়...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর