মেক্সিকো: ১৭ অভিবাসনপ্রত্যাশীকে হত্যায় ১১ পুলিশ জড়িত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম

যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে ১৭ অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে ও পুড়িয়ে হত্যার সাথে মেক্সিকো পুলিশের ১১ জন সাবেক কর্মকর্তা জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। 

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।   

মেক্সিকোর কৌঁসুলি কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ওই ১১ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে অন্য এক কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়েছেন। 

তিন মাসেরও বেশি সময় ধরে চলেছে এ মামলার বিচারপ্রক্রিয়া। 

বিচারক প্যাট্রিসিও লুগো জারামিলোর রায়ে বলা হয়েছে, সাবেক ওই পুলিশ কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে।

২০২১ সালের ২১ জানুয়ারি মেক্সিকোর তামাউলিপাস প্রদেশে যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে গুয়াতেমালার ১৬ ও হন্ডুরাসের এক অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যা করা হয়। পরে তাদের পোড়া মরদেহ একটি ট্রাক থেকে উদ্ধার করা হয়।  

এ ঘটনায় প্রথমে ১২ জন পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হলেও তাদের মধ্যে একজন তদন্তে সহযোগিতা করায় তার বিরুদ্ধে অভিযোগ কিছুটা শিথিল করা হয়।

আরবিএস  
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর