ব্রাজিলে প্রবল ঝড়ে অন্তত ১২ জন নিহত

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম

দক্ষিণ-পূর্ব ব্রাজিলে এক প্রবল ঝড়ে অন্তত ১২ জন নিহত ও আরও সাতজন নিখোঁজ রয়েছেন। রিও ডি জেনিরোর পাহাড়ি এলাকায় এ প্রাণহানির ঘটনা ঘটে। শুক্রবারের এ ঝড় জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরমভাবাপন্ন আবহাওয়ার একটি নমুনামাত্র বলে উল্লেখ করেছেন জলবায়ু বিশেষজ্ঞরা।

কিছুদিন আগেই এক তীব্র দাবদাহ গেছে ব্রাজিলের ওপর। এরপর এই ঝড়ে শুধু রিও ডি জেনিরোতেই নিহত হয়েছেন আটজন। পাশের এস্পিরিটো সান্টো অঞ্চলে নিহত হয়েছেন আরও চারজন, নিখোঁজ রয়েছেন সাতজন। খবর এএফপি’র।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, কয়েক হাজার মানুষ এ ঝড়ে বাস্তুহারা হয়ে পড়েছে। সরকার এ ঝড়ের ক্ষয়ক্ষতি সামাল দিতে চেষ্টা করছে।

রিও ডি জেনিরোর পেট্রোপলিস শহরে ঝড়ে ভেঙ্গে পড়ে একটি বাড়ি, এতে নিহত হন ওই পরিবারের চারজন।

এদিকে, শনিবার সকালে ধ্বংসস্তূপ থেকে এক শিশুকে বের করে আনে উদ্ধারকর্মীরা। শিশুটি ১৬ ঘণ্টা ধরে চাপা পড়ে ছিল। শিশুটিকে বাঁচাতে গিয়ে তার বাবা মারা যান। তার মৃতদেহ পড়ে ছিল শিশুটির পাশেই।

এছাড়াও সাও পাওলো অঞ্চলে ঝড়ে আহত দুই শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনা এবং ডগ স্কোয়াড পাঠানো হয়েছে। স্থানীয় স্কুলগুলোতে বাস্তুহারা মানুষদের আশ্রয় দেওয়া হয়েছে। শুক্রবার থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৯০ জনকে উদ্ধার করা হয়েছে।

 

একাত্তর/জো
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল পাহাড় ধসে কমপক্ষে ৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাতভর তীব্র ও মুষলধারে বৃষ্টিপাতের পর রাজধানী কোনাক্রির গিবেসিয়া এলাকায় বর্জ্যের স্তূপ...
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে গভীর রাতের সাম্প্রতিক অগ্নিকাণ্ড আবারও উস্কে দিয়েছে গত দুই দশকে কলকাতা শহরের একাধিক আগুনের বিভীষিকাময় স্মৃতি। দীর্ঘ বিশ বছরে শুধু কলকাতা...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর