পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিমের খুনির ৪০ বছর জেল 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ফাহিম সালেহকে হত্যায় দোষী সাব্যস্ত হওয়া তার সহকারী টাইরেস ডেভন হাসপিলকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার ম্যানহাটনের ডিসট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ এক বিবৃতিতে টাইরেস হাসপিলের শাস্তির কথা জানান। 

২০২০ সালে নিউইয়র্কের ফ্ল্যাটে খুন করা হয় ফাহিমকে। গত বছরের জুনে ওই হত্যাকাণ্ড এবং চার লাখ ডলার চুরির অভিযোগে টাইরেসকে দোষী সাব্যস্ত করেন আদালত। 

পাঠাও ছাড়াও নাইজেরিয়ার মোটরসাইকেল রাইড শেয়ারিং স্টার্ট-আপ গোকাদার সহপ্রতিষ্ঠাতা ছিলেন ফাহিম। 

তিনি অল্প বয়সেই কোডিংয়ের মাধ্যমে অ্যাপ বানানো শুরু করেন। স্নাতক করেছেন ওয়াল্টহ্যামের বেন্টলি ইউনিভার্সিটিতে। কলম্বিয়া ও বাংলাদেশেও রাইড শেয়ারিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ফাহিম।

দোষী সাব্যস্ত হওয়া টাইরেস প্রথমে ফাহিমের সহকারী হিসেবে কাজ শুরু করেন। কিছুদিন পরই ফাহিমের ব্যবসা থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 

আদালতে কৌশুলীরা বলেন, ফাহিম এই চুরির বিষয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দিতে পারেন—এ আশঙ্কাতেই তাকে হত্যা করেন টাইরেস। 

ম্যানহাটনের ফ্ল্যাটে ফাহিম খুন হন ২০২০ সালের ১৩ জুলাই। সেদিন কালো স্যুট ও মাস্ক পরে তার সঙ্গে ফ্ল্যাটে প্রবেশ করেন টাইরেস। 

এরপর ফ্ল্যাটের ভেতর ফাহিমকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করেন তিনি। গোয়েন্দারা ফাহিমের মৃতদেহের পাশে একটি বৈদ্যুতিক করাত পেয়েছিলেন। পরে অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের মাথা ও শরীরের অন্যান্য অংশ উদ্ধার করা হয়। 

আরবি
১৯৪৭ সালে দেশভাগের প্রাক্কালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কায়েদে আজম জিন্নাহর মারাত্মক যক্ষ্মা রোগের খবর অত্যন্ত গোপনে রাখার স্বীকৃতিস্বরূপ মুম্বাইভিত্তিক (তৎকালীন বোম্বে) দুই ভারতীয় পার্সি...
ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
কয়েক দশক ধরে ইরান তার বৈদেশিক নীতির মূল ভিত্তি হিসেবে মুসলিম বিশ্বের রক্ষক হওয়ার আখ্যান তৈরি করেছে। তেহরান নিজেকে ধারাবাহিকভাবে এমন একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করেছে, যা ইসলামি দেশগুলোর ওপর...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর