থাইল্যান্ডে পোষা সিংহ নিয়ে ঘুরতে বেরিয়ে নারী গ্রেপ্তার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম

থাইল্যান্ডের পাতায়া শহরের রাস্তায় গাড়িতে পোষা সিংহ নিয়ে ঘুরতে বের হয়ে গ্রেপ্তার হয়েছেন এক নারী। বৃহস্পতিবার অবৈধভাবে সিংহ শাবকটি পোষার অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সোয়াংজিৎ কোসুংনার্ন নামের ওই নারী সিংহ নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানোর সময় বিষয়টি সবার নজরে আসে। এসময় সিংহ শাবক পোষার অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হলে অবৈধভাবে সিংহ শাবক পোষার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি’র।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিংহ শাবক পোষার অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন সোয়াংজিৎ কোসুংনার্ন। মালিকানার বৈধতা ছাড়া বিনা অনুমতিতে বন্যপ্রাণী রাখার অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।

থাইল্যান্ডে সিংহ পোষা বৈধ। তবে, সেজন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। বর্তমানে থাইল্যান্ডে বৈধভাবে ২২৪টি পোষা সিংহ রয়েছে। অনুমতি না থাকায় দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাদণ্ড এবং তিন লক্ষাধিক টাকা জরিমানা দিতে হয়।

থাই পুলিশ জানিয়েছে, সিংহ শাবকটি এনেছিল শ্রীলঙ্কার এক ব্যক্তি। তিনি বর্তমানে থাইল্যান্ডে নেই। পুলিশ সেই শ্রীলঙ্কান ব্যক্তিকে খুঁজছে। কিন্তু পুলিশের কাছে সোয়াংজিৎ দাবি করে বলেন, নাখোন পাথোম প্রদেশে বাস করা এক থাই ব্যক্তির কাছ থেকে সিংহ শাবকটি কিনেছেন সোয়াংজিৎ।

 

একাত্তর/জো
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সীমান্ত সংঘাতের অবসান ঘটেছে। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার দেশ দুটি নতুন করে যুদ্ধবিরতিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর