চীনের দক্ষিণাঞ্চলে মহাসড়ক ধসে নিহত ১৯

আপডেট : ০১ মে ২০২৪, ০৬:১১ পিএম

চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশে একটি মহাসড়ক ধসে ১৯ জন নিহত হয়েছেন। বুধবার ওই দুর্ঘটনায় অন্তত ১৮টি গাড়ি আটকা পড়েছে বলে জানিয়েছে চীনা সম্প্রচার মাধ্যম (সিসিটিভি)।

মঙ্গলবার গুয়াংডং প্রদেশের মেইঝো শহর ও ডাবু কাউন্টির মাঝামাঝি একটি রাস্তা ধসে এ দুর্ঘটনা ঘটে বলে সিসিটিভি জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সিসিটিভি আরও জানিয়েছে, এ দুর্ঘটনায় ৪৯ জন ব্যক্তিসহ অন্তত ১৮টি গাড়ি আটকা পড়েছে। যদিও সড়ক ধসের কারণ এখনও জানা যায়নি।

ধসের ঘটনায় চাপা পড়ে ১৯ নিহত হয়েছেন বলে সিসিটিভি জানায়। এছাড়া আরও ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসাধীন সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। কিন্তু এখনও তাদের আঘাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, মাটির নিচে একটি গাড়ি আটকে আছে। গাড়িটি থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে, এখনও এ ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিসিটিভি।

আটকদের উদ্ধার করার জন্য প্রায় ৫০০ জন উদ্ধারকর্মীকে পাঠিয়েছে কর্তৃপক্ষ। এস১২ হাইওয়ের উভয়দিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ একটি নোটিশে বলেছে। চালকদের অন্য দিক দিয়ে ঘুরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

একাত্তর/জো
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর