দ্রুতই ইউক্রেনের পাঠ চুকাতে চান পুতিন

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৭:২৮ পিএম

ইউক্রেনের বিরুদ্ধে হামলা আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাছাড়া প্রায় দুই বছর ধরে চলা এ যুদ্ধ খুব দ্রুতই শেষ করতে চান বলে জানিয়েছেন তিনি।

রোববার রাজধানী মস্কোর একটি সামরিক হাসপাতাল পরিদর্শনের সময় পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনী ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা অব্যাহত রাখবে। হামলার মাত্রা আরও তীব্র করা হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের পশ্চিমা মিত্ররা এই যুদ্ধ থামাতে দিচ্ছে না। তবে, সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বক্তব্য পরিবর্তন হতে শুরু করেছে। সামরিক সহায়তা দেয়ার পথ থেকেও সরে আসছে।

পুতিন বলেন, পশ্চিমারা বুঝতে শুরু করেছে যে রাশিয়াকে পরাজিত বা ধ্বংস করা সম্ভব না।  রুশ সেনারা ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যেতে থাকবে।

এদিকে, পশ্চিমা মিত্রদের প্রতি হতাশা প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমাদের মিত্ররা খুব জরুরি সময়ে কী করা প্রয়োজন সেই বোধ হারিয়েছে।

তিনি বলেন, ২০২৩ সালে রাশিয়া ইউক্রেনের একটি বড় শহরও দখল করতে পারেনি। সুতরাং যুদ্ধে রাশিয়া জিততে চলেছে বলে পুতিন যে ইঙ্গিত দিয়েছেন, তা কেবলই কল্পনা।

নতুন বছরের শুরুতে দেওয়া ভাষণে জেলেনস্কি তার দেশে উৎপাদিত অস্ত্রের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কমপক্ষে ১০ লাখ ড্রোন তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন।

রাশিয়া ও ইউক্রেন গত কয়েকদিন ধরে প্রাণঘাতী হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেন নববর্ষের ঠিক আগ মুহূর্তে রাশিয়া নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে গোলাবর্ষণ করেছে। যথাযথ পাল্টা দিয়েছে রাশিয়াও।

গত সপ্তাহে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালায় রাশিয়া। তাতে কমপক্ষে ৪৫ জন নিহত হয়। হামলাগুলোকে যুদ্ধ শুরুর পর রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করেছে কিয়েভ।

 

এআরএস
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত যখন এক অনিশ্চিত ও দীর্ঘমেয়াদী স্থবিরতার মুখে দাঁড়িয়ে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চরম হুঙ্কার ছেড়ে জানিয়েছেন, তিনি ইরানি শাসন ব্যবস্থাকে...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর