পক্ষে লড়াই করা বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে রাশিয়া

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১১:১৪ এএম

ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করা বিদেশি যোদ্ধা ও তাদের পরিবারকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন তিনি।

ডিক্রিতে বলা হয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে লড়াইয়ের জন্য যারা চুক্তিবদ্ধ হয়েছেন, তারা নিজেদের ও সঙ্গী, সন্তান এবং বাবা-মায়ের রুশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তাদের অবশ্যই প্রমাণ দেখাতে হবে যে, তারা ন্যূনতম এক বছর ধরে চুক্তিবদ্ধ আছেন। খবর রয়টার্স’র।

এতে আরও বলা হয়েছে, রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী বা অপর সামরিক কাঠামোর সঙ্গে চুক্তিবদ্ধ যোদ্ধাদের রুশ পাসপোর্ট পাওয়ার জন্য যোগ্য বিবেচনা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভিজ্ঞতা থাকা বিদেশিদের রুশ বাহিনীতে নিয়োগে উৎসাহিত করতে এ পদক্ষেপ হয়তো নেওয়া হয়েছে।

ইউক্রেনের চলমান যুদ্ধকে রাশিয়া নিজেদের বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে। যুদ্ধে সেনাদের প্রাণহানির কথা প্রকাশ করেনি মস্কো। এমনকি ইউক্রেনে তাদের হয়ে কতজন বিদেশি যোদ্ধা লড়াই করছে, সে সংখ্যাও প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া এক নথির পর্যালোচনা অনুসারে, ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার তিন লাখ ১৫ হাজার সেনা নিহত ও আহত হয়েছেন।

 

একাত্তর/জো
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর