জম্মু-কাশ্মীরে সেনাদের গুলিতে তিন সন্দেহভাজন নিহত

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৪:৩৮ পিএম

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে সৈন্যরা তিন সন্দেহভাজন জঙ্গিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনারা। বিরোধপূর্ণ উত্তরাঞ্চলীয় এ অঞ্চলে ক্রমবর্ধমান হামলার ক্ষেত্রে এটি সবশেষ ঘটনা।

রোববার রাতে এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে পড়ে।

ভারতীয় সেনাবাহিনীর চিনার সৈন্যদল রোববার রাতে বলেছে, কাশ্মীরের কুপওয়ারা জেলায় ‘অনুপ্রবেশ বিরোধী অভিযানে’ তিনজন নিহত হয়েছে। সেখান থেকে বিভিন্ন ধরণের অস্ত্রও জব্দ করা হয়েছে।

ভারত ও পাকিস্তান উভয়েই কাশ্মীরের সম্পূর্ণ অংশকে তাদের নিজেদের বলে দাবি করে আসছে এবং হিমালয় অঞ্চলের কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুইটিকে তিনটি যুদ্ধ জড়িয়ে পড়তে দেখা গেছে।

নয়াদিল্লি এবং ইসলামাবাদ একে অপরের বিরুদ্ধে জঙ্গিবাদ এবং গুপ্তচরবৃত্তির জন্য পরস্পরকে অভিযুক্ত করে থাকে।

এদিকে, বিদ্রোহী বিভিন্ন গ্রুপ এ অঞ্চলের স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ চালিয়ে আসছে। বিতর্কিত অঞ্চলটিতে বিভিন্ন সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য ও বিদ্রোহী নিহত হয়েছেন।

 

একাত্তর/জো
রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার' চলার সময় লঙ্কাকাণ্ড ঘটানো বন্দুকধারীর পরিচয় মিলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির নাম কোল...
মধ্যপ্রাচ্যে ইরানের চালানো প্রথম দফার হামলায় গুরুতর আহত আরও এক মার্কিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর...
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে রাজধানী কারাকাসে পরিচালিত মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর