কুরস্ক অঞ্চলে রুশবাহিনীর পাল্টা হামলা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

গত মাসের শুরুর দিকে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে রাশিয়ার বেশকিছু এলাকা দখলে নিয়ে চমক দেখায় ইউক্রেনীয় বাহিনী। সম্প্রতি সেসব এলাকা দখলমুক্ত করতে  রুশবাহিনী বড় ধরনের পাল্টা অভিযান শুরু করেছে বলে রুশপন্থী সামরিক ব্লগাররা ও দেশটির এক জ্যেষ্ঠ কমান্ডার নিশ্চিত করেছেন।

রাশিয়ার কুরস্ক অঞ্চলের অধিকৃত এলাকায় ব্যাপক লড়াই চলছে এবং রুশ সেনারা ইউক্রেনীয় সেনাদের হাত থেকে সম্ভবত কিছু গ্রামও পুনরুদ্ধার করেছেন বলে ইউক্রেনপন্থী পর্যবেক্ষকেরাও জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ান’র।

রুশ সেনারা স্নাগোস্টের দক্ষিণে মালায়া লোকনয়া নদীর পূর্ব দিকে ইউক্রেনের সেনাদের পিছু হটতে বাধ্য করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কয়েকটি গ্রামে তারা ইউক্রেনের সেনাদের পিছু হটিয়ে দখলমুক্ত করেছেন।

তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে ইউক্রেনও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বৃহস্পতিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, বুধবার দিবাগত রাতে তারা রাশিয়ার ছোড়া ৬৪টি ড্রোনের ৪৪টি ভূপাতিত করেছেন। একই সময়ে রুশ বাহিনী পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানায়, এ মুহূর্তে কুরস্ক অঞ্চলে রাশিয়ার পাল্টা হামলা নিয়ে কোনো ‘উপসংহার টানা যথাযথ হবে না’। থিঙ্কট্যাঙ্কটির প্রতিবেদনে বলা হয়, ‘রুশ সেনারা কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা শুরু করেছে। উত্তর-পূর্ব ও কুরেনেভোর দক্ষিণে ১০ ও ১১ সেপ্টেম্বর বেশ কিছু গ্রাম দখল করে নিয়েছে।’

এদিকে, কিয়েভ সফর শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন পোল্যান্ডে ফিরে এসেছেন। তারা বুধবার দিবাগত রাতে কিয়েভ থেকে ট্রেনে ওঠেন এবং বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় পোল্যান্ডের পূর্বাঞ্চলে প্রবেশ করেন। বুধবার তারা কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর