হিটস্ট্রোকে ছয় হজযাত্রীর মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২৪, ০২:৪৭ পিএম

হজের সময় মক্কার তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আগেই সতর্ক করেছিল সৌদি কর্তৃপক্ষ। গরম কমাতে নেওয়া হয়েছিল নানা রকম ব্যবস্থাও। তারপরও হিটস্ট্রোকে অন্তত ছয় হজযাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার আরাফাতের ময়দানে জড়ো হওয়ার পর, এই হজযাত্রীদের মৃত্যুর খবর পাওয়া যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

নিহতদের ছয়জনই জর্ডানের নাগরিক। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা জেদ্দায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে মৃতদের দাফনের বিষয়ে সমন্বয় করছে।

নিহতদের একজনের ভাগ্নি জানিয়েছেন, তার খালা আরাফাতের ময়দানে মারা গেছে এবং তাকে সৌদি আরবেই সমাহিত করা হয়েছে।

এই বছর জর্ডান থেকে অন্তত চার হাজার মানুষ এসেছে হজ করতে। তবে নিহত ছয়জন সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে হজ করতে আসেনি। অর্থাৎ তাদের কাছে হজের জন্য বৈধ অনুমোদন ছিল না।

সৌদি কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, এই বছর ১৮ লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছেন। পাঁচ দিনব্যাপী চলা হজের পুরোটা সময়ই মক্কায় তীব্র দাবদাহ বজায় থাকবে বলে সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।

তাপপ্রবাহের ক্ষতি থেকে বাঁচতে হজযাত্রীদের ছাতা ব্যবহার ও প্রচুর পানি পানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র মুহাম্মাদ আল-আব্দুলালি।

 

একাত্তর/জো
এবার পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার ৩০১ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মৃতদের বেশিরভাগই ছিলেন অননুমোদিত হজযাত্রী যারা প্রচণ্ড গরমে দীর্ঘ পথ...
সৌদি আরবে হজ পালনে গিয়ে তীব্র দাবদাহে অসুস্থ হয়ে এবার এখনও পর্যন্ত ৯২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬০০ জনই মিশরের নাগরিক। এখন পর্যন্ত একক দেশ হিসেবে মৃতের সংখ্যায় সর্বোচ্চ মিশরের হজযাত্রী।
সৌদি আরবে এবারের পবিত্র হজ মৌসুমে তীব্র গরমে অন্তত ৫৫০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন মিসরের হজযাত্রী। চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে তাদের বেশিরভাগ...
সৌদি আরবে এবারের হজে এখন পর্যন্ত অন্তত ১৯ হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জর্ডানের ১৪ জন এবং ইরানের পাঁচজন। গতকাল রোববার জর্ডান ও ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর