অবরুদ্ধ হরমুজ প্রণালী, সাগরে আটকা শত শত জাহাজ

জ্বালানি সংকটের শঙ্কায় বিশ্ব

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৬:১২ পিএম

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত অচল। শিপিং ডেটা বা জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যে দেখা গেছে, এই গুরুত্বপূর্ণ জলপথের দুই পাশে শত শত পণ্যবাহী জাহাজ ও জ্বালানি তেলের ট্যাঙ্কার আটকা পড়ে আছে। শনিবার মার্কিন-ইসরাইল হামলার পরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান।

শিপ-ট্র্যাকিং প্ল্যাটফর্ম- মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাঙ্কার (অপরিশোধিত তেল ও এলএনজি বাহী) হরমুজ প্রণালীর বাইরে পারস্য উপসাগরের উন্মুক্ত জলসীমায় নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। এর মধ্যে ইরাক, সৌদি আরব এবং কাতার থেকে আসা তেলের জাহাজও রয়েছে। প্রণালীর অন্য প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির অবস্থায় রয়েছে। সংঘাতের ফলে উদ্ভূত চরম নিরাপত্তাহীনতার কারণেই জাহাজগুলো এগোতে সাহস পাচ্ছে না।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস এক জরুরি সতর্কবার্তায় জানিয়েছে, আরব সাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালী এলাকায় বর্তমানে ব্যাপক ‘সামরিক তৎপরতা’ চলছে। এই পরিস্থিতিকে ‘অত্যন্ত অস্থিতিশীল’ উল্লেখ করে তারা বলছে, ভুল হিসাব-নিকাশ বা ভুল পরিচয়ের কারণে বাণিজ্যিক জাহাজগুলো হামলার শিকার হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।

যদিও হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধ করার কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি, তবে রেডিও যোগাযোগের মাধ্যমে যাতায়াতে নানা বিধিনিষেধের কথা প্রচার করা হচ্ছে। ইউকে মেরিটাইম, সতর্ক করে বলেছে, এই উত্তেজনা এখন কেবল হরমুজ প্রণালীতেই সীমাবদ্ধ নেই, বরং লোহিত সাগরের ‘বাব আল-মানদাব’ এলাকাতেও ছড়িয়ে পড়েছে।

ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। শুক্রবার অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৭৩ ডলারে গিয়ে ঠেকেছে, যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ।

এই সরবরাহ সংকট মোকাবিলায় তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ‘ওপেক প্লাস’ রোববার এক জরুরি বৈঠকে বসছে। সূত্রমতে, বিশ্ব বাজারে তেলের জোগান ঠিক রাখতে তারা উৎপাদন বাড়ানোর কথা ভাবছে। তবে বিশ্লেষকদের মতে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ছাড়া অন্যান্য দেশগুলোর অতিরিক্ত তেল উৎপাদনের সক্ষমতা এখন খুবই সীমিত।

রোববার গ্রিনিচ মান সময় ১১টায় শুরু হওয়া এই বৈঠকে সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ মাত্র আটটি প্রভাবশালী দেশ অংশ নিচ্ছে।

 
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয়। যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় এবং জাহাজ চলাচল স্বাভাবিক না হয়, তবে কেবল জ্বালানি তেল নয়, বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর