আমি শুনেছি ইরানের নতুন নেতা বেঁচে নেই: ট্রাম্প

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যখন তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে, তখন ইরানের প্রতি কঠোরতম বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই যুদ্ধ শেষ করতে হলে ইরানকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি  সম্ভবত আর বেঁচে নেই। ট্রাম্প বলেন, আমি শুনেছি তিনি বেঁচে নেই।

শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি শুনছি তিনি (মোজতবা খামেনি) আর জীবিত নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের জন্য তাঁর উচিত হবে খুব বুদ্ধিমানের মতো একটি কাজ করা, আর তা হলো আত্মসমর্পণ।


ইরানের নতুন এই নেতার বর্তমান অবস্থা নিয়ে ট্রাম্প আরও যোগ করেন, তিনি আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। এখন পর্যন্ত কেউ তাঁকে প্রকাশ্যে দেখাতে পারেনি। ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনির জনসমক্ষে না আসাই এই রহস্যকে আরও ঘনীভূত করেছে।

ইরান আলোচনার মাধ্যমে যুদ্ধ থামাতে আগ্রহী কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তেহরান চুক্তিতে পৌঁছাতে চায়। তবে তিনি এখনই সমঝোতায় যেতে প্রস্তুত নন। ট্রাম্পের ভাষায়, ইরান চুক্তি করতে চায়, কিন্তু আমি তা করতে চাই না। কারণ চুক্তির শর্তগুলো এখনো আমাদের জন্য যথেষ্ট ভালো বা অনুকূল নয়।

ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং প্রধান তেল রপ্তানি হাব খার্গ দ্বীপে মার্কিন হামলার ভয়াবহতা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, আমেরিকার হামলায় দ্বীপটির সিংহভাগ স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে তাঁর সবচেয়ে চাঞ্চল্যকর মন্তব্যটি ছিল হামলার ধারাবাহিকতা নিয়ে। ট্রাম্প বলেন, শুধু মজা করার জন্য আমরা সেখানে আরও কয়েকবার আঘাত করতে পারি।


বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প মার্কিন মিত্রদের প্রতি যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার যে হুমকি দেওয়া হয়েছে, তা মোকাবিলায় আন্তর্জাতিক শক্তির সম্মিলিত উপস্থিতি প্রয়োজন।

 খারাগ দ্বীপের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতৃত্বের মৃত্যু নিয়ে ট্রাম্পের এই মন্তব্যগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলেছে। বিশেষ করে ‘মজা করার জন্য’ হামলার কথা বলায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর