পুলিশ অফিসারের দোপাট্টা ঠিক করে বিতর্কিত মরিয়ম

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৮ এএম

মরিয়ম নওয়াজ এক নারী পুলিশ অফিসারের দোপাট্টা মাথা থেকে পিছলে যাওয়ার পরে তা ঠিক করে দেন এবং মুহূর্তটির ভিডিও তার জনসংযোগ দল ইনস্টাগ্রাম এবং টুইটারে শেয়ার করার পর নেটদুনিয়ায় বিতর্কিত হন পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী।

‘সহানুভূতি ও বোঝার মুহূর্ত’ ক্যাপশনে শেয়ার হওয়া ভিডিওটি শীঘ্রই ভাইরাল হয়ে যায়। ইন্টারনেটে তার এমন আচরণ সমর্থনের সাথে সাথে একদল মরিয়মের বিরুদ্ধে ওই অফিসারের ব্যক্তিগত স্থান আক্রমণ করে তাকে অস্বস্তিতে ফেলে দেয়ার অভিযোগ তোলেন।

ভিডিওটির বিরোধিতাকারী অনেকে অভিযোগ করেন যে মরিয়ম ‘নৈতিক পুলিশিং’ চালিয়ে যাচ্ছেন, যা ‘খুবই ভুল’ আচরণ। কেউ কেউ ‘কথা ও কাজের চেয়ে ব্যক্তির পোশাকি উপস্থাপন’ বেশি গুরুত্বপূর্ণ করে দেখারও অভিযোগ করেছেন তার বিরুদ্ধে।

এছাড়াও একদল মরিয়মের পুলিশ অফিসারের মাথার স্কার্ফ ঠিক করে দেয়াকে তার ‘ধর্মীয় গোঁড়ামি’ হিসেবে দেখেন। তারা এও উল্লেখ করেন যে এ ঘটনা অন্য ধর্মান্ধদের জন্য নারীদের সাথে একইরকম আচরণ করার পথ তৈরি করেছে এবং নারীরা ধর্মান্ধদের জন্য একটি বরাবরই একটি ‘নরম লক্ষ্য’।

নেটিজেনরা উল্লেখ করেছেন যে মরিয়মের ‘এ ধরণের কিছু করার দরকার নেই’ কারণ ‘দোপাট্টা ঠিকঠাক করা মুখ্যমন্ত্রী হিসাবে তার কাজ নয়’।

মরিয়ম সমর্থকরা অবশ্য বলেন যে, তিনি হিজাব বা কারও মাথা ঢেকে রাখার বিষয়ে কোনো ‘জবরদস্তি’ করেননি, বরং ওই অফিসার ইতোমধ্যেই তার মাথা ঢেকে রেখেছিলেন এবং মুখ্যমন্ত্রী কেবল ‘সেটি ঠিক করছেন’ কারণ এটি পর্দানশীল নারীদের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ’ বিষয়। তার এমন আচরণকে ‘সম্মান ও সুরক্ষা’র প্রতীক হিসেবেও উপস্থাপন করেন তারা।

বুধবার এক সংবাদ সম্মেলনে পিএমএল-এন নেত্রী আজমা বোখারি বলেছেন, কাজ করার সময় পুলিশ অফিসারের দোপাট্টাটি পড়ে গিয়েছিল এবং মরিয়ম ‘মা-বোনসুলভ কোমলতা’ থেকে এটি ঠিক করে দিয়েছিলেন, যেমনটি কেউ তাদের ‘সন্তানদের’ জন্য করে থাকে।

‘একটি ভালো আচরণকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে’ অভিযোগ করে বোখারি বলেন, ‘মাথা ঢেকে রাখার পবিত্রতা শুধুমাত্র যাদের মা, কন্যা ও বোন রয়েছে, তারাই বুঝবেন।’

আশ্চর্যজনকভাবে, মরিয়ম নওয়াজসহ সমস্ত রাজনীতিবিদ সভা-সমাবেশে নারীদের তাদের ‘কন্যা, মা এবং বোন’ বলে সম্বোধন করেন, সকল নারীদের (ফুলস্টপ) উল্লেখ না করে। যদিও এটি সহানুভূতি জাগানোর জন্য একটি কার্যকর কৌশল হতে পারে, তবে এ ধরনের ফ্রেমিং একটি সীমাবদ্ধতাও কারণ এটি তাদের সক্ষমতাসম্পন্ন ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে তাদের পারিবারিক পরিচয়কে গুরুত্ব দেয়, যা তাদের অবদানকে খাটো করে।

এ ঘটনার রেফারেন্স নিয়ে ধরুন, মরিয়ম ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তি এবং ওই অফিসারের সমতুল্য বা আত্মীয় নন, যা এ আচরণকে কিছুটা অদ্ভুত করে তোলে। কল্পনা করুন, আপনার বস (বসের বসের বস) আপনার কাছে এসে আপনি যা পরেছেন, তা ঠিক করে দিচ্ছেন!

ওই অফিসার বা মরিয়মের উদ্দেশ্য বিচার করার আমরা কেউ নই, তবে ভিডিওটি ১১ হাজারের বেশি শেয়ার করা হয়েছে, সে সম্পর্কে আমাদের কিছু চিন্তাভাবনা আছে। উল্লেখ্য যে, দ্য ডনের ইমেজেস-এ নিবন্ধটি প্রকাশের সময় ভিডিওটি এক্স-এ (সাবেক টুইটার) পাঁচ লাখের বেশিবার দেখা হয়েছে। 

মুখ্যমন্ত্রীর হয়তো ‘ভাল উদ্দেশ্য’ থাকতেও পারে, তবে তার জনসংযোগ দল ভিডিওটি ‘সহানুভূতি এবং বোঝাপড়া’ হিসাবে চিহ্নিত করে তা বিকানোর সক্রিয় সিদ্ধান্ত নিয়েছিল। এটাকে এভাবে পাবলিক করার ফলেই বিষয়টি জনসাধারণের আলোচনায় পরিণত হয়। 

কারও প্রতি সত্যিকারের সমবেদনা, বিশেষ করে যদি তিনি হিজাবি হন, তাহলে তার গোপনীয়তা এবং সম্মতিকে প্রথমে রাখতে হবে। এটা অত্যন্ত আশ্চর্যের যে, ‘টিম মরিয়ম’ কি ওই অফিসারের স্পষ্ট সম্মতি নিয়েছিল তার দোপাট্টা পড়ে যাওয়ার এবং তার খোলা মাথার ভিডিওটি পুরো বিশ্বের ভিডিও শেয়ার করার জন্য, বিশেষ করে যখন তারা জোর দিচ্ছে যে অফিসার ইতোমধ্যে তার মাথা ঢেকে রেখেছেন এবং তাকে এজন্য মরিয়ম বাধ্য করেনি। 

একজন পর্দানশীল মহিলার বেপর্দাগি যদি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অবিলম্বে নজর দেয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ পরিস্থিতি হয়, তাহলে ভিডিওটি কি এক্সে শেয়ার করা উচিত ছিল? 

সম্ভবত এটি সবচেয়ে ‘সহানুভূতিশীল’ আচরণ হতো যদি ভিডিওটি মোটেও শেয়ার না করা হতো এবং কারো মাথা ঢেকে রাখার ‘পবিত্রতা’ একটু গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হতো। ভিডিওটি অনলাইনে শেয়ার করার ‘পাবলিসিটি স্টান্ট’ কিছুটা ভুল হয়ে গেছে। উদ্দেশ্য যাই হোক না কেন, সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত নয়, এমনকি যদি আপনি একটি প্রদেশের মুখ্যমন্ত্রীও হন এবং বিশ্বাস করেন যে আপনি ‘সঠিক কাজ’ করছেন। আপনি যদি সত্যিই মহিলার যত্ন নেন তবে তাকেই প্রথমে রাখুন।

মূল নিবন্ধ: ইমেজেস, দ্য ডন।
একাত্তর/জো
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর