জিডিপিতে দুই শতাংশ অবদান রাখবে পায়রা বন্দর: নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৬:১৩ পিএম

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পায়রা বন্দর  মোট দেশজ উৎপাদনে দুই শতাংশ অবদান রাখবে। তিনি বলেন, পায়রা বন্দর দেশের গভীরতম তৃতীয় সমুদ্র বন্দর। এটা নিয়ে সরকারের বড় বড় স্বপ্ন আছে। বন্দর কেন্দ্রীক অনেক উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।  

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে পটুয়াখালী পায়রা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।  

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ সরকার দেশের সব স্থানে সমন্বিত উন্নয়ন করছে। সব উন্নয়ন প্রকল্প দেশ ও জাতির কল্যাণ বয়ে আনছে। অর্থনীতিতে ভূমিকা রাখছে ছোট-বড় সব প্রকল্প।  

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে পায়রা বন্দরের মূল টার্মিনাল এক -এর উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন এবং কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সকালে বন্দরের প্রথম টার্মিনালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। 

এদিকে, উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে পায়রা সমুদ্র বন্দরের টার্মিনাল এক -এ চলছে প্রস্তুতি। সাজসজ্জা ও ব্যানার-ফেস্টুন এবং রঙিন পতাকায় সেজেছে পুরো বন্দর এলাকা।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যরা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকৃত প্রকল্পগুলো হলো- রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং ও বন্দরের আটটি সহায়ক জলযান।

এছাড়াও পায়রা বন্দরের ৬৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টার্মিনাল, ছয় লেন বিশিষ্ট সংযোগ সড়ক ও আন্দারমানিক নদীর উপর ১ দশমিক ১৮ কিলোমিটার চার লেন সেতু নির্মাণ।  


একাত্তর/এআর

শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  
দেশের কর জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য সহায়ক করনীতি প্রণয়নের লক্ষ্যে কর কাঠামোর প্রয়োজনীয় পুনর্বিন্যাস বিষয়ে স্বল্প ও...
বাড়িয়ে বা কমিয়ে নয়, এখন থেকে মূল্যস্ফীতি ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রকৃত তথ্য প্রকাশ পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬.৭৫ শতাংশে এবং মধ্যমেয়াদে ৭.২৫ শতাংশে নেমে যাবে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর