ঈদে খুলছে সড়ক, নৌ ও আকাশপথ

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০১:৩৫ পিএম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশে চলমান বিধিনিষেধ শিথিল করেছে সরকার। গত ১ জুলাই যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিলো তা আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে শুরু হয়ে ২৩ জুলাই ভোর ৬ টা পর্যন্ত শিথিল থাকবে। 

মঙ্গলবার (১৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।

এসময় ঈদে জনসাধারণের চলাচলের জন্য সড়ক, নৌ ও আকাশপথসহ সব ধরনের গণপরিবহন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি

বিধিনিষেধ শিথিলাবস্থায় সড়কপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন যেমন বাস, মিনিবাস, রিক্সা, অটোরিক্সা ইত্যাদি যাত্রী পরিবহণ করতে পারবে। 

এদিকে, সোমবার (১২ জুলাই) রেল মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে সকল জেলায় রেল চলাচল করবে।

আরও জানানো হয়, এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোন টিকেট বিক্রি করা হবে না।

আরও পড়ুন: ১৫ জুলাই থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন

শিথিলাবস্থায় নৌপথেও যাত্রী পরিবহণ চালু থাকবে। সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ, ফেরি, স্পিডবোট ও নৌকা যাত্রী পরিবহণ করবে। 

অন্যদিকে, যাত্রীদের চলাচলের সুবিধার্থে এসময় সব ধরনের বিমান যোগাযোগও অব্যাহত থাকবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। 

এছাড়াও, বিধিনিষেধ শিথিল থাকা অবস্থায় শপিংমল, মার্কেট, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলা থাকবে। 

আরও পড়ুন: যে পাঁচ কারণে শিথিল হলো কঠোর বিধিনিষেধ


একাত্তর/এসজে 

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নে জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার।
ঈদুল আযহার পর ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান।
রাজধানীসহ সারাদেশে আনন্দ-উচ্ছ্বাসে আর ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে কোরবানির ঈদ। মুসল্লিদের মাঝে এই ঈদের রয়েছে বিশেষ গুরুত্ব।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর