হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের বিশেষ পরামর্শ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:২৩ পিএম

ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ফসল রক্ষায় হাওর এলাকার কৃষকদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

হাওর এলাকার কৃষকদের জন্য রোববার এই পূর্বাভাস দেওয়া হয়।

এতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে ৩ মে থেকে দেশের উত্তর-পূর্ব হাওর অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা) অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় হাওর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ক্ষতিকর প্রভাব থেকে ফসল রক্ষায় কিছু পরামর্শ দেওয়া হলো। কৃষকদের উদ্দেশে বলা হয়েছে-

  • বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখুন।
  • দ্রুত পরিপক্ব সবজি সংগ্রহ করুন।
  • নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন, যেন ধানের জমিতে পানি জমে না থাকতে পারে।
  • জমির আইল উঁচু করে দিন।
  • ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখুন।
  • সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন।
  • বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন।
  • কলা ও অন্যান্য উদ্যান-তাত্ত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।
কেএসএইচ
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে সরকার। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর