প্রতিবছর প্রায় ৯ ফুট নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৩:৪৪ পিএম

প্রতিবছর প্রায় ছয় থেকে নয় ফুট নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। ফলে পানির সংকট যেমন বাড়ছে তেমনি পানি উত্তোলনের খরচও বাড়ছে। আবার মাটির নিচে শূন্যস্থান তৈরি হওয়ায় ভূমি দেবে যাওয়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা।

অনিয়ন্ত্রিত পানি উত্তোলনের কারণে ভূগর্ভস্থ পানিও আর নিরাপদ থাকছে না অনেক সময়। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদীর দূষণ কমানোর বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা।

নদী-নালায় ভরপুর বাংলাদেশ তারপরও প্রায় ৯৮ শতাংশ ক্ষেত্রেই ব্যবহার করা হয় মাটির নিচে থাকা পানি। হোক তা সুপেয় পানি অথবা কৃষি কাজে কিংবা শিল্প কারখানা সবখানেই ব্যবহার করা হয় এই ভূগর্ভস্থ পানি। একটা সময় পানির চাহিদা ছিলো কম ফলে মাটি নিচ থেকে পানি তোলা হলেও বৃষ্টি পানি সেই ক্ষতি অনেকটাই পূরণ করতে পারতো। এখন যেমন মানুষ বেড়েছে তেমনি বেড়েছে শিল্প কারখানা ফলে চাহিদা বেড়েছে কয়েকগুণ।

শুধুমাত্র ঢাকার জন্যই প্রতিদিন ২৫ লাখ কিউবেক মিটার পানি তোলা হয় মাটির নিচ থেকে। পানি উন্নয়ন বোর্ডের হিসেব বলছে, গেলো ৫০ বছরে ঢাকার পানি স্তর আগের তুলনায় অন্তত ২৩০ ফুট নিচে নেমে গেছে।

ভূ-গর্ভস্থ পানি বিজ্ঞান পরিদপ্তরের পরিচালক ড. আনোয়ার জাহিদ জানান, ঢাকার পানি স্তরের গভীরতা কমে যাওয়ায় এখন আশপাশের এলাকা থেকে ঢাকার দিকে পানি আসছে। শিল্প-কারখানাগুলো এখন সেই পানিও তুলে নিচ্ছে।

শুধু ঢাকা নয় দেশের দুই তৃতীয়াংশ এলাকাতেই মাটির নিচে পানির স্তর নেমে যাচ্ছে। ফলে একদিকে পানির সংকট তৈরি হচ্ছে আবার ঢাকা ও এর আশেপাশের এলাকার মাটি ডেবে যাবার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ বলেন, ভূ-গর্ভস্থ পানি তোলার যে প্রবণতা আমাদের আছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। না হলে ভবিষ্যতে, মাটি ডেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে নদীর পানি ব্যবহারের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা । তবে সেজন্য আগে প্রয়োজন নদীগুলোকে দূষণমুক্ত রাখা।

একাত্তর/আরএ
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর