বৃহস্পতিবার দুই ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৫:২৭ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে বৃহস্পতিবার দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন পালন করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। এতে করে বিঘ্নিত হবে এনআইডি সেবা।

বুধবার এক মানববন্ধনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়ার যে পরিকল্পনা হচ্ছে তা থেকে সরে আসার দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বৃহস্পতিবার সারাদেশে নির্বাচন অফিসে কর্মকর্তা কর্মচারীরা সকাল এগারোটা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করবে। কর্মসূচির নাম 'স্ট্যান্ড ফর এনআইডি'। সরকারের দৃশ্যমান উদ্যোগ না দেখলে ইসি কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি করবে।

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। এনআইডি ধ্বংস হোক আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে।

তারা আরও বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই।

জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ অংশীজনদের মতামতও নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নিতে বিগত সরকারও আইন করেছিলো। যদিও অন্তর্বর্তী সরকার ওই আইনটি বাতিল করে ইসির কাছেই ফিরিয়ে দেয় এ সেবা। এখন আবারও এনআইডি নিয়ে আলাদা কমিশন গঠনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

আরবিএস
ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার সুবিধা চেয়ে করা রিট ও রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে এনআইডি করার ক্ষেত্রে ছবি তোলার বাধ্যবাধকতা বহাল থাকছে।
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখসহ বিভিন্ন তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে নতুন পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এর ফলে অনলাইনে যাচাইযোগ্য জুনিয়র স্কুল সার্টিফিকেট...
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর