অশান্তি সৃষ্টির জন্য গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১ এএম

দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে সব ধরনের ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে আইজিপি দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং মাদকমুক্ত সমাজ গঠনেও ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে আরও নৈপুণ্য প্রদর্শনের জন্য নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান।

অতিরিক্ত আইজিপি (গ্রেড-১, ফিন্যান্স) এবং বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চূড়ান্ত প্রতিযোগিতার শুরুতে স্বাগত বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ এন এম মারুফ আব্দুল্লাহ। এ ছাড়া অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। চূড়ান্ত পর্বে জুডো ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ান্দোতে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) রানারআপ হয়েছে। এ ছাড়া উশুতে ডিএমপি চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম রেঞ্জ রানারআপ এবং কারাতে ইভেন্টে চট্টগ্রাম রেঞ্জ চ্যাম্পিয়ন ও সিএমপি রানারআপ হওয়ার কৃতিত্ব দেখায়। অনুষ্ঠান শেষে আইজিপি বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

একাত্তর/এআরএস
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো...
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের আলোচিত ‘ক্রসফায়ার’সংক্রান্ত বক্তব্যকে সরাসরি নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সন্ধ্যার পর কয়েকটি সংবাদমাধ্যমকে একথা...
সস্তা বাহবা নেয়ার জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারের ভাবমূর্তিতে মারাত্মক আঘাত হানবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, অপরাধ দমনে পুলিশের দৃঢ় অবস্থান এবং...
রোববার স্পেনের সাধারণ নির্বাচন। শুক্রবার (২৭ নভেম্বর) নির্বাচনী প্রচারণার শেষ দিনে রক্ষণশীল ও অতি-ডানপন্থী জোটের সম্ভাব্য বিজয়ের পূর্বাভাসের মধ্যে স্পেনকে ‘পেছনের দিকে’ যাওয়া থেকে রক্ষা করতে...
রোববার সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন স্পেনের নাগরিকেরা। এই নির্বাচনে টানা আরেক মেয়াদে ক্ষমতায় থাকার লড়াইয়ে নেমেছেন বর্তমান সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যাঁর সামনে প্রধান বাধা হয়ে...
আধ্যাত্মিক স্তরে, নিজের ইমান বা বিশ্বাসের ওপর দৃঢ় আস্থাই আল্লাহর সঙ্গে একটি মজবুত সম্পর্ক গড়ে তোলার ভিত্তি। এটি একজন মুসলিম পুরুষকে আল্লাহর প্রজ্ঞা ও দিকনির্দেশনার ওপর অটল বিশ্বাস রেখে জীবনের নানা...
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রোববার (২৯ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। টানা তিন দিনের এই ধারাবাহিক সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর