ইউপি নির্বাচন সামনে রেখে ইসির সংলাপ শুরু, প্রথম দিনে ১৮ দল

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রোববার (২৯ নভেম্বর) প্রথম দিনের সংলাপে ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন।

প্রথম দিনের সংলাপে বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলটি দ্বিতীয় দিন সংলাপে বসবে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে।  প্রথম দিনের নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে একসঙ্গে সংলাপে বসতে চায় দলটি। এ বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে তারা।

অন্যদিকে, জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক জাতীয় নাগরিক পার্টি ও আমার বাংলাদেশ পার্টি নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী আলাদাভাবে সংলাপে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

সূচি অনুযায়ী, রোববার (২৯ নভেম্বর) প্রথম দিনে নিবন্ধন তালিকার প্রথম দিকের ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) পরবর্তী ১৯টি এবং মঙ্গলবার (১ ডিসেম্বর) বাকি ১৮টি দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন।

একাত্তর/কেআই
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী ২৯ নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপে আমন্ত্রণ পাচ্ছে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দল। এদিকে শূন্য...
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী এ সংলাপ...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর শুরু হয়ে এক ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন এই মতবিনিময়...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে দেশের ৬৪টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নকে পাঁচটি ধাপে ভাগ করে একটি সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব...
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোরের দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারজুড়ে সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় বিয়ের অনুষ্ঠান, স্কুল ও আবাসিক এলাকার অন্তত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। শান রাজ্য, মাগওয়ে অঞ্চল এবং রাখাইন রাজ্যে আলাদা এসব...
বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী এক ডিসেম্বর এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার ঘোষণা দিয়েছেন, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে গঠিত একটি ঐক্য সরকারের অধীনে তিনি সাময়িকভাবে ক্ষমতা ছাড়তে প্রস্তুত রয়েছেন। বিরোধী দলগুলোর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর