অন্য বিরোধ নয়, বুলবুল হত্যা ছিনতাইকারীর হামলায়: পুলিশ

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৬:২৭ পিএম

রাজধানীর মিরপুরে দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল পেশাদার ছিনতাইকারীর হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার।

এই গোয়েন্দা কর্মকর্তা জানান, ছিনতাই করতে গিয়েই তারা বুলবুলকে ছুরি মারে, এর সঙ্গে ওই চিকিৎসকের ‘ঠিকাদারী ব্যবসার বিরোধের কোনো বিষয় নেই’।

বুধবার (৩০ মার্চ) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাফিজ আকতার জানান, হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- রায়হান (২৭), রাসেল (২৫), আরিয়ান (২৩), সোলায়মান (২৩)। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও চাকু উদ্ধার করা হয়েছে। 

তিনি বলেন, গ্রেপ্তার চারজন ‘পেশাদার ছিনতাইকারী’। তাদের দলে মোট পাঁচজন ছিল। 

image


গত রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে শেওড়াপাড়ায় মেট্রোরেলের ২৭৮ নম্বর পিলারের কাছে ছুরিকাহত হন বুলবুল। তাকে প্রথমে ওই এলাকার আল হেলাল হাসপাতালে নিয়ে যান পথচারীরা। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ায় নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেই তার মৃত্যু হয়।

বুলবুল দন্ত চিকিৎসক হিসেবে মগবাজারে নিয়মিত রোগী দেখতেন। পাশাপাশি গত পাঁচ বছর ধরে ‘মেসার্স রংপুর ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও চালাতেন৷ তিনি ‘পথশিশু সেবা সংগঠন’সহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনেও যুক্ত ছিলেন।

আরও পড়ুন: রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা

রোববারই বুলবুলের স্ত্রী শাম্মী আক্তার বাদি অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

ঘটনার দিন ভোরে নোয়াখালী যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে বুলবুল ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে প্রাথমিক ধারণা কথা বলেছিল পুলিশ। তবে বুলবুলের সঙ্গে থাকা ১২ হাজার টাকা এবং মোবাইল ফোন খোয়া না যাওয়ায় পুলিশের ওই ধারণা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তার পরিবার।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর