অবশেষে যাত্রী উঠা-নামার জায়গা পেলো মেট্রোরেল

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১০:৪৭ পিএম

রাজধানীর বহুল কাঙ্খিত মেট্রোরেলের স্টেশনগুলো থেকে নামা ও উঠার পথ নির্মানের জটিলতা কাটিয়ে উঠেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

প্রথম ধাপ উত্তরা থকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনের মধ্যে এই জটিলতা আর নেই। আগামী তিন মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আর পরবর্তী আটটি স্টেশনের কাজ শুরু হবে আগামী ছয় মাসের মধ্যে। শেষও হবে নির্ধারিত সময়ের মধ্যে।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত পথে দেশের প্রথম মেট্রোরেল স্পর্শ করবে ১৭টি স্টেশন। যার মধ্যে প্রথম ধাপ অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন। এবং আগারগাঁও থেকে কমলাপুর পর্যন্ত ৮টি। এই স্টেশনগুলো কেমন হবে? কি কি সুবিধা থাকবে? উত্তরায় প্রথম স্টেশনটি দেখলেই তা বোঝা যায়। 

একজন যাত্রীর স্টেশনটিতে উঠেই চোখে পড়বে টিকেট কাউন্টার। আর টিকেট হাতে থাকলেই স্টেশনের ভেতরে প্রবেশের অনুমতি দেবে স্বয়ংক্রিয় গেইট। 

ভেতরে থাকবে বয়ষ্ক, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও গর্ভবতীদের বিশ্রামের জায়গা। তাদের জন্য থাকছে লিফটের ব্যাবস্থাও। থাকবে নামাজের জায়গা। 

এছাড়া সিড়ি, এস্কেলেটর থাকবে উঠা নামার জন্য। প্ল্যাটফর্মে থেকে ট্রেনে উঠা ও নামার জন্য স্বয়ংক্রিয় গেইট থাকবে। যা একেকটি ট্রেন আসার পর এক মিনিটের জন্য খোলা হবে। 

প্রথম ধাপে তিনটি স্টেশন এবং দ্বিতীয় ধাপের স্টেশনেরগুলো উঠা ও নামার জায়গা নিয়ে এতো দিন সমস্যা ছিলো। সিটি কর্পোরেশন জানিয়ে দেয় ফুটপাতের জায়গা উঠা-নামা করা যাবে না।

এই সমস্যা সমাধানের এরই মধ্যে সব পক্ষের সাথে আলোচনা হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে  জায়গা অধিগ্রহণের কাজ। 

আগামী তিন মাসের মধ্যে কাজীপাড়া, শেওড়াপারা ও মিরপুর ১০ নাম্বার স্টেশনের উঠা-নামার পথ তৈরি শুরু হবে বলে জানান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক  এম এ এন ছিদ্দিক। 

তিনি জানান, স্টেশনগুলোতে কয়েক দিনের মধ্যেই চুড়ান্ত হবে চিহ্নিতকরণ বোর্ড। চুড়ান্ত চলাচলের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

চলতি বছর ডিসেম্বরে ১৬ তারিখ থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হতে আর কোন সমস্যা থাকবে না বলেও দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। 



একাত্তর/ এনএ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সঙ্গে চুক্তির মাধ্যমে এমআরটি লাইন–৬ এর চারটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনে বিজ্ঞাপন প্রদর্শনের দায়িত্ব পেয়েছে এন এন কমিউনিকেশন ও জালালাবাদ...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর