তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা সমাবেশে পুলিশি হামলার অভিযোগ

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১২:২৯ এএম

ছবি: সংগৃহীত

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সাধারণ ছাত্রদের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

রোববার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে, পুলিশের পক্ষ থেকে হামলার বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, আহতদের উদ্ধার করে সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়েছে।

প্রাথমিকভাবে আহত যাদের তথ্য পাওয়া গেছে তারা হলেন, সানি আব্দুল্লাহ (২৩), বাঁধন (২৩) শান্তা (১৮), জাওয়াদ আহমেদ (২৫), দাবির আহমেদ জুবেন (২৩), দীপা মনি (২২), আদনান (২৪), শাহাদাত (২০), ইভান (২১), অনিক (২০), দিয়া মল্লিক (২৭), তানজিল (২২) ও তামজিদ (২৪)।

আহত শিক্ষার্থীদের দাবি, রোববার সন্ধ্যা ৭টার দিকে তারা মিছিল নিয়ে কারওয়ান বাজারে পেট্রোবাংলার দিকে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ লাইট নিভিয়ে হামলা চালায়।

আরও পড়ুন: রাজধানীতে জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার

জ্বালানী তেলের মূল্য আগের অবস্থায় ফিরিয়ে আনা না হলে অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান আন্দোলনকারীরা।

অবশ্য পরে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন ছাত্ররা।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
তিনি বলেন, ভোলার যে প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদ আমরা দেশের মানুষের জন্য যেমন ব্যবহার করতে চাই; পাশাপাশি ভোলার মানুষ যাতে উপকৃত হয় সেটিও আমাদের লক্ষ্য।
যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো এবং আয় বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে গত ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ রেলওয়ের আয় ২২৫ কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল...
পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ করার পরামর্শও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর