নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তা

আদেশে পোশাক নিয়ে কিছুই বলা হয়নি: হাইকোর্ট

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৯:০৫ পিএম

নরসিংদী রেলস্টেশনে পোশাকের কারণে হেনস্তার শিকার তরুণীর পোশাক নিয়ে এ সংক্রান্ত মামলার আদেশে কিছুই লেখা হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বুধবার (১৭ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এসময় হাইকোর্ট বলেন, 'আমরা (হাইকোর্ট) তো আদেশে পোশাক নিয়ে কিছুই লিখিনি, আমরা ভিডিও দেখে আইনজীবীদের কাছে শুধু জানতে চেয়েছি। ভিডিও দেখে রাষ্ট্রেপক্ষের কাছে জানতে চেয়েছি, এমন ড্রেস পরে এমন গ্রাম এলাকায় যাওয়া ঝুঁকিপূর্ণ কিনা?' 

পরে আদালত সম্পর্কে ভিন্ন রকম মন্তব্য যদি কেউ করে থাকেন, তাহলে তাদের সম্পর্কে সুনির্দিষ্টভাবে তথ্য উপস্থাপনে আইনজীবীদের নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) হেনস্তার শিকার তরুণীকে নিয়ে হাইকোর্ট মন্তব্য করেন। পরে সেসব মন্তব্যের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানান।

আরও পড়ুন: গার্ডার চাপায় মৃত্যু: পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

আদালতের মন্তব্য নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি বুধবার (১৭ আগস্ট) দুপুরে হাইকোর্টে উপস্থাপন করেন মারজিয়ার আইনজীবী মো. কামাল হোসেন। তার সঙ্গে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আবুল হাশেমও ফেসবুকের একটি স্ক্রিনশট আদালতে উপস্থাপন করেন এবং মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. কামাল হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।


একাত্তর/এসজে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও নিত্যনতুন ট্রেন্ডি ডিজাইনের মিশেলে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে পোশাকের দুর্গাপূজা সংগ্রহ। 
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নতুন দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে আলাদা দ্বিপাক্ষিক সফরের বিষয়ে আলোচনা ও কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর