সদরঘাট এখন ফিটফাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১০:৪১ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নির্দ্বিধায় বলতে পারি -সদরঘাট এখন ফিটফাট।

ঢাকা সদরঘাট টার্মিনাল ভবন-২ এর রুফটপে রোববার (১ জানুয়ারি) বাংলাদেশের সর্বপ্রথম ও অনন্য স্থাপত্য ডিজাইনে নির্মিত ‘বুড়িগঙ্গা রিভারভিউ রুফটপ রেস্টুরেন্ট’ উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এমন অনুভূতি প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটি নদীবন্দরকে জনবান্ধব ও আধুনিক বন্দর হিসেব গড়ে তুলতে চাই। বুড়িগঙ্গা রিভারভিউ রুফটপ রেস্টুরেন্ট’ উদ্বোধনের মাধ্যমে নতুন পালক যুক্ত হলো। নদীবন্দরগুলো আরো বেশি সুন্দর ও মনোরম হবে। সদরঘাট দিয়ে শুরু হলো।

পাওয়ারবিটস লিমিটেডের চেয়ারম্যান সেলিম শরীফের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক রাকিব হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, একাত্তর টিভির এমডি ও সিইও মোজাম্মেল হক বাবু। ‘বুড়িগঙ্গা রিভারভিউ রুফটপ রেস্টুরেন্টটি’ পরিচালনা করছে পাওয়ারবিটস লিমিটেড।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। গত ১৪ বছরে নদী কেন্দ্রিক জীবন ও জীবিকা অন্য মাত্রায় চলে গেছে। ৪১টি নদীবন্দর কেন্দ্রিক জীবন জীবিকা আরো এগিয়ে যাবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে জয়ী হতে নদীগুলো আমাদের সাহায্য করেছে। নদীগুলো ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ অন্ধকারে চলে গিয়েছিল। সেখান থেকে দেশকে আলোর দিশারী হিসেবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করলো আওয়ামী লীগ

রেস্টুরেন্টে অতিথিদের জন্য থাকছে এরাবিয়ান, মোঘল, কন্টিনেন্টাল এবং পুরান ঢাকার খাবারসহ লাইভ কাবাব এবং সীফুড স্টেশন। সেই সঙ্গে উপভোগ করা যাবে পুরান ঢাকার দু’শত বছরের ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক প্রধান নদীবন্দর এবং এর পারিপার্শ্বিক নান্দনিক সৌন্দর্য।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর