বঙ্গবাজার আগুন

বীমা থেকে কিছু টাকা ফেরতে পাচ্ছেন ব্যবসায়ীরা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৮:৩১ পিএম

ভয়াবহ আগুনে ছাই হয়ে যাওয়া রাজধানীর বঙ্গবাজারের নিঃস্ব ব্যবসায়ীদের অনেকেই জানেন না যে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ইনস্যুরেন্স করা ছিলো। মূলত যারা ব্যাংক ঋণ নিয়েছিলেন তারা ওই ঋণের বিপরীতে ইনস্যুরেন্স থেকে কিছু টাকা ফেরত পাবেন। যা কিছুটা হলেও, তাদের আশার আলো দেখাচ্ছে। এ যেন অনেকটা নাই মামার কানা ছেলের মতো। 

এদিকে, শুরু হয়েছে ধ্বংসাবশেষ সরিয়ে নেয়ার কাজ, শেষ হবে রোববারের মধ্যেই। তারপর অস্থায়ী দোকান শুরুর সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। 

প্রবাদ আছে প্রজাপতি নাকি সৌভাগ্য নিয়ে আসে। পোশাকের বাহারি বঙ্গবাজার যখন কয়লায় পরিণত হয়েছ, সেই ধ্বংসস্তূপে তখন ডানা মেলেছে প্রজাপতি। কিছু আশার খবর ও পেলেন ব্যবসায়ীরা। হঠাৎই বিভিন্ন ব্যাংক ও ইনস্যুরেন্স কোম্পানির কর্মীদের দেখা গেলো বঙ্গবাজারে। বিভিন্ন দোকানিদের সাথে তারা কথা বলছেন। ছবিও তুলছেন। 

জানা গেছে মার্কেটের ২ হাজার ৯০০ দোকানির অনেকেরই ব্যাংক ঋণ ছিলো। যা কোটি টাকা থেকে ১০ লাখ পর্যন্ত। সেই ঋণের বিপরীতে নিয়ম মেনে ব্যাংক কর্তৃপক্ষই ইনস্যুরেন্স করেছিলো। যা তারা জানতেন না। এখন সেই টাকা ফেরত পাবেন অনেকেই। এজন্য কাজ করছেন বীমা কোম্পানির সার্ভেয়াররাও।

তারা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বীমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ দেয়া হবে। তাই আমরা এখন তাদের কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়টি তদন্ত করতে এসেছি। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে তালিকা তৈরির কাজ করছেন ব্যবসায়ী-মালিকরা।

বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে শুক্রবার সকাল থেকে আগুনে পোড়া ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। ব্যবসায়ীদের আশা দুই একদিনের মধ্যেই সব পরিষ্কার করে আবার অস্থায়ীভাবে ব্যবসা শুরু করাতে পারবেন তারা। এতে করে কিছুটা হলেও ঈদের আগে বাজার পাবেন তারা।

ব্যবসায়ী-মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম জানান, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ৪০ লাখ টাকায় আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের লোহা বিক্রি করা হয়েছে। সেগুলো সরিয়ে নিচ্ছে ক্রেতা প্রতিষ্ঠান। বিক্রির এই টাকা জমা হবে সমিতির তহবিলে।

তিনি বলেন, বলেন, যদি শুক্রবার রাতের মধ্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হয়ে যায় তাহলে শনিবার সকাল থেকে এখানে দোকান বসবে। আর যদি শনিবার শেষ হয় তাহলে যতটুকু জায়গা পরিষ্কার হবে ততটুকু জায়গাতেই দোকান বসবে।

আরও পড়ুন: উত্তরবঙ্গের প্রথম দিনের ট্রেনের টিকেট পাঁচ মিনিটেই শেষ

যাদের আগে মার্কেটে দোকান ছিলো, শুধু তারাই এখন দোকান দিতে পারবেন। বাইরের কারও দোকান দেয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। ব্যবসায়ীদের এখন অপেক্ষা ধ্বংসস্তূপ সরানো।  ধ্বংসস্তূপ সরানো হলে অস্থায়ীভাবেই ব্যবসা শুরু করতে পারেন তারা।  

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে প্রায় সাড়ে ছয় ঘণ্টা ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে আগুন নির্বাপণের কাজ শেষ করেছে ফায়ার সার্ভিস। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর