৩০০ লিমিটেডের উদ্বোধন

আপডেট : ১৩ মে ২০২৫, ০৪:৩২ পিএম

৩০০ লিমিটেড -এর উদ্বোধন হয়েছে। গত ৭ মে ঢাকার একটি স্বনামধন্য হোটেলে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

৩০০ লিমিটেডের অধীনে রয়েছে পাঁচটি স্বনামধন্য ব্র্যান্ড -খানাস, জেস ক্রাফট, তেহারি খান, ব্ল‍্যান্ড কি (অ্যাডভার্টাইজিং এজেন্সি) ও এফএমসিজি ব্র্যান্ড মি ড্রিঙ্কিং ওয়াটার।

৩০০ লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান এহসান আহমেদ, ভাইস চেয়ারম্যান রেদওয়ানুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক শাহিন মাহমুদ।

অনুষ্ঠানে ৩০০ লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ৩০০ লিমিটেড-এর ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রত্যয় তুলে ধরেন। এবং আশা ব্যক্ত করেন আগামী ৫ বছরের মধ্যে ৩০০ লিমিটেড -এর বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে ৫ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আগত অতিথিরা ৩০০ লিমিটেডের এই যাত্রা বাংলাদেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একাত্তর/আরএ
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে হায়ার বাংলাদেশ চট্টগ্রামে তাদের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার এবং দেশের ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।
বাংলাদেশে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে হায়ার। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৈজ্ঞানিক গবেষণা, নীতি বিশ্লেষণ, সাংস্কৃতিক প্রেক্ষাপট, মাঠপর্যায়ের প্রতিবেদন, কল্পকাহিনী, কার্টুনসহ নানা ফিচারে সমৃদ্ধ ‘ন্যাচার ইনসাইটস’ ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। 
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণ সামগ্রী ব্র্যান্ডগুলোর এমপোরিয়াম খ্যাত ‘সিলেকশনস’ -এর নতুন ফ্ল্যাগশিপ শোরুমের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর