যুক্তরাষ্ট্র বাংলাদেশে সংঘাতমুক্ত নির্বাচন চায়: হাস

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৩:২৬ পিএম

যুক্তরাষ্ট্র বাংলাদেশে সংঘাতমুক্ত নির্বাচন চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। শান্তিপূর্ণ নির্বাচন করতে সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের ভুমিকা রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেছেন, কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে তা নির্ধারন করবে রাজনৈতিক দলগুলো। 

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 

আওয়ামী লীগের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, নেত্রী শাম্মি আহমেদ, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানিয়ে আসছে মার্কিন প্রশাসন। সেই লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।

বৈঠক শেষে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ দেশে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চায়। এজন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন কমিশনসহ সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

আরও পড়ুন: ফেসবুক প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক

এদিকে, ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষে-সুষ্ঠু নির্বাচন করতেই হবে। আমরা বিবেকের চাপে আছি, সে কারণেই আমরা সুষ্ঠু নির্বাচন করবো, এ নিয়ে বাইরের কোনো চাপ নেই। যা আছে তা হলো বিবেকের চাপ।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো কী করবে তা দলগুলোর বিষয়। এটা নির্বাচন কমিশনের বিষয় নয়।


একাত্তর/এসজে

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির...
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
চলতি বছরের মধ্যেই তামাক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়নে সরকারি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ই-সিগারেট নিয়ন্ত্রণ...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একচুলও ছাড় দিতে নারাজ বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট। বুধবারের তীব্র সংঘাত ও আটক নাটকের পর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজধানী...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর