ঠাকুরগাঁ-৩ জাতীয় রাজনীতির কৌশলগত এক আসন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম

ঠাকুরগাঁও-৩ আসনে ২৪ বছরে আওয়ামী লীগের নেতারা নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে পারেননি। ক্ষুব্ধ নেতা কর্মীরা জানান, শরীকদের ছাড় দিতে দিতে সংগঠনের অবস্থা এখন করুণ। আর, ভোটাররা বলছেন আওয়ামী লীগের ক্ষুব্ধ কর্মীদের বিদ্রোহে ২০১৮ সালের মতো নির্বাচনেও জোট প্রার্থীকে হারিয়ে সেখানে বিজয়ী হয়েছে বিএনপি প্রার্থী। পরে, উপ-নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী জয়ী হন। তবে, তিনিও আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব ঘোচাতে পারেননি। তাই, আওয়ামী লীগ মরিয়া নিজেদের প্রার্থী দিতে।

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা এবং রানীশংকাইল উপজেলার রানীশংকাইল পৌরসভা ,নেকমরদ, হোসেনগাঁও, লেহেম্বা , বাচোর, রাতোর ও নন্দুয়ার ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন গঠিত। এটি জাতীয় সংসদের ৫ নম্বর আসন। এই নির্বাচনী এলাকা ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর দিনাজপুর জেলাকে ভাগ করে তিনটি (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলায় ভাগ করা হয়েছিলো।

১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি বগুড়া-৫ নামে পরিচিত ছিলো। আর, ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি দিনাজপুর -৫ নামে পরিচিত পায়। এরপর ১৯৮৪ সালে আলাদা জেলা হলে আসনটি ঠাকুরগাঁও-৩ হিসাবে পরিচিতি পায়।

দেশের প্রথম দুইটি সংসদ নির্বাচনে নৌকা এই আসনে বিজয়ী হলেও, ১৯৯৬ সালের পর থেকে এই আসনে আওয়ামী লীগ তার দল থেকে কোন প্রার্থী দেয়নি। বরাবর এই আসটিতে জোট শরিকদের থেকেই প্রার্থী এসেছে। ফলে ২৪ বছর ধরে ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামী লীগ বঞ্চিত। যার প্রাভাব স্থানীয় রাজনীতিতেও পড়েছে। দলটির সাংগঠনিক কার্যক্রম থাকলেও স্থানীয় নেতাদের মধ্যে হতাশা আছে।

উপ-নির্বাচনের পর এই আসনটির সংসদ সদস্য হন জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহমেদ। আওয়ামী লীগ সরকারে থাকার পরও আসনের দুইটি উপজেলায় খুব বেশি উন্নয়ন হয়নি। যা আওয়ামী লীগের জনপ্রিয়তায় প্রভাব ফেলছে বলে দাবি করেন স্থানীয় নেতারা। তাই দলটি থেকে এরই মধ্যে তিন জন মনোনয়ন প্রত্যাশী দাঁড়িয়েছে। এনিয়েও টানাপোড়েন থাকলেই, নৌকার প্রার্থীর পেছনে থাকার ঘোষণা দিয়েছে দলটি।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের ২৭ বছর পর ২০১৮ সালে এই আসন দখলে নিতে পারে বিএনপি। প্রায় চার বছর পর দলের নির্দেশেই জাহিদুর রহমান সংসদ সদস্য থেকে পদত্যাগ করেন। তাই আগামী নির্বাচনে বিএনপি তাকেই সামনে রাখবে। বিএনপি এই আসন নিয়ে অনেকটা নির্ভার হলেও সরকারি দলের নেতা-কর্মীদের মধ্যে একধরণের ক্ষোভ আছে।

এই আসনে সরকার দলীয় জোটের উপর নির্ভর করছে কে প্রার্থী হবেন। তবে আওয়ামী লীগ নেতা কর্মীরা বলছেন, আসনটি যেন উন্মুক্ত রাখা হয়। যেন সকল দলের প্রার্থীরাই সুযোগ পায়। অন্যদিকে বিএনপি মনে করছে, ২০১৮ সালের বিজয়ের ধারাবাহিকতা থাকবে।

ঠাকুরগাঁও-৩ আসনটিতে প্রথম, দ্বিতীয়, পঞ্চম ও সপ্তম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলেও জাতীয় রাজনীতির কৌশলগত কারণে জাতীয় পার্টি এবং ওয়ার্কাস পার্টিকে সমর্থন দেয়। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি কী কৌশল নেয়, তার ওপর নির্ভর করছে ঠাকুরগাঁও-৩ আসনে কে হবেন পরবর্তী জনপ্রতিনিধি। আসনটিতে কোন দলেরই ঘাঁটি নয়, ফলে ভোটের লড়াই জমবে বলেই আশাবাদী ভোটাররা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর