জুলাই সনদ বাস্তবায়ন বিলম্ব হলেও বিচারে প্রভাব ফেলবে না: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন বিলম্ব হোক বা না হোক, তাতে জুলাই হত্যাকাণ্ডের বিচার কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তবে সনদের বাস্তবায়ন বিলম্ব হোক, তা কেউ চায় না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৮ অক্টোবর) ঢাকায় ‘জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র  সুরক্ষিত হবে’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংসদীয় ঘরানার ওই বিতর্কে সনদ বাস্তবায়ন ও গণতন্ত্র সুরক্ষার পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করে অ্যাটর্নি বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়, কারণ এটি পরিবর্তনের সুযোগ আছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। বলেন, এই বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।

জুলাই সনদ সইয়ে মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সনদ বাস্তবায়নের পক্ষে।

অনুষ্ঠানে জুলাই সনদকে সংবিধানের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠার চেষ্টা সাংবিধানিক আইনের ভারসাম্যকে বাধাগ্রস্ত করছে বলে এমন যুক্তিতর্ক বিরোধী দল তুলে ধরে। 

আর সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন গণতন্ত্র সুরক্ষার একমাত্র পথ এই ব্যাখ্যার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে।

জুলাই সনদ ব্যর্থ হলে ফ্যাসিবাদ শক্তি আবার মাথা চাড়া দেয়ার শঙ্কা ও দেশ অস্থিতিশীল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 

বিতর্ক অনুষ্ঠানে জুলাই সনদ ও সংবিধানকে এক না করারও যুক্তি তুলে ধরে।

একাত্তর/এসি
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দ্বিমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সংসদের বাইরে একটি ‘সংস্কার কমিটি’ এবং সংসদের ভেতরে একটি ‘সংবিধান সংশোধনী কমিটি’ গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার।
বিরোধী দল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর