ইউরোপের সেরা ফুটবলারের পুরষ্কার বেনজেমার

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৮:২৬ পিএম

গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত খেলেছেন করিম বেনজেমা। রিয়ালের দুর্দান্ত সব ক্যামব্যাকের গল্পে নায়ক হয়ে আছেন তিনি। এই দুর্দান্ত পারফর্মেন্সের স্বীকৃতিও পেলেন এবার। পুরস্কৃত হলেন উয়েফার বর্ষসেরা ফুটবলার হিসেবে।

গত মৌসুমে বেনজেমা ইউরোপ সেরার লড়াইয়ে ১২ ম্যাচে ১৫ গোল করেছেন। নকআউটে ব্যাক টু ব্যাক হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কারের দৌড়ে তাই তার আশেপাশেও স্থান করতে পারেনি কেউ।

অন্যদিকে সেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেল্লাস। পর পর দুবার ইউরোপের সেরা নারী ফুটবলার হওয়ার কীর্তি গড়লেন তিনি।

ছেলেদের ফুটবলে সেরা কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি। অন্যদিকে সেরা নারী কোচ হয়েছেন উইগম্যান। ইংল্যান্ডকে ইউরো জেতানোর পুরস্কার পেয়েছেন এই ইংলিশ কোচ।


একাত্তর/এসএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর