ভারতের বিপক্ষে জয় হবে ‘আপসেট’: সাকিব

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১০:১০ পিএম

শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের জয় পাওয়াটা ‘আপসেট’ আখ্যায়িত করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে এ আপসেট নিয়ে মাথা না ঘামিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলতি আসরের সেমির আশা বাঁচিয়ে রাখতে ম্যাচে সাকিবের লক্ষ্য যে কোন মূল্যে জয় পাওয়া।

টুর্নামেন্টে সেমিফাইনালে খেলতে হলে উপমহাদেশের সেরা দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে হারাতে হবে বাংলাদেশকে।

বুধবার (২ নভেম্বর) ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দু’টি ম্যাচই অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতেই ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। ঐ ম্যাচ জিতে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথমবারের মত নক আউট পর্বে যাবার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। কিন্তু এটি বেশ কঠিন হবে। যদিও বাংলাদেশ এবারের আসরে দু’টি ম্যাচ জিতেছে।

আগামীকালের ম্যাচ প্রসঙ্গে সাকিব বলেন, ‘ভারত ফেভারিট দল তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি।’

বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আরো বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি, ভারতের বিপক্ষে এ ম্যাচ জিতলে এটিকে অঘটন বলা হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো এবং অঘটন ঘটানোর চেষ্টা করবো।’

তিনি বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য হলো, বাকি দুই ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুই ম্যাচের কোনটিও যদি জিততে পারি, আপসেট হিসেবে গণ্য হবে। সেই আপসেটটা করতে পারলে আমরা খুশি হব। না করতে পারলে বেশি কিছু বলার নেই।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও, এ ম্যাচকে অন্যভাবে দেখতে নারাজ সাকিব।

আরও পড়ুন: ইনজুরিতে বিশ্বকাপ শেষ পগবার

তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমনটা বলেছিলাম, প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একই মানসিকতা নিয়েই খেলতে চাই। আমরা কোন দেশের বিপক্ষে কোন পরিস্থিতিতে খেলছি এসব নিয়ে ভাবতে চাই না। আমরা শুধুমাত্র মুহূর্তটা উপভোগ করতে চাই। এজন্য আমাদের একই পরিকল্পনা থাকবে।’


একাত্তর/আরএ

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় এক প্রলয়ংকরী মানবিক বিপর্যয় নেমে এসেছে। তিব্বতের জিরোং পোর্ট থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুহূর্তের মধ্যে কীভাবে এক...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে হিমালয়ের পর্বতমালায় মাটি ও পাথরের এক বিশাল দেয়াল ধসে নদীতে পতিত হওয়ায় এক ভয়াবহ প্রলয়ংকরী বন্যার সৃষ্টি হয়েছে। বুধবার ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্যোগে বহু মানুষের...
নেপালে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর