রোনালদোদের বিদায় জানিয়ে ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১২:৩০ এএম

শেষবারের মত বিশ্বকাপে খেলতে এসে একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অধরা ট্রফি জয়ের স্বপ্নও দেখিয়েছিলেন পর্তুগালকে। কিন্তু শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়লো ইউরোপের অন্যতম শক্তিশালী এ দল। 

আফ্রিকার দেশ মরক্কোর কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিতে উঠলো মরক্কো।

শনিবার দোহার আল থুমামা স্টেডিয়ামে খেলার ৪২তম মিনিটে দুর্দান্ত এক হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি। এ গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারন করে দেয়। 

আগের ম্যাচের মতো এবারও রক্ষণভাগে নিজেদের দক্ষতা প্রমাণ করলো আফ্রিকার সিংহরা। যদিও পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পর্তুগালের পায়ে। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল পর্তুগাল। কিন্তু গোলের জন্য আক্রমণে এগিয়েও বারবার ব্যর্থ হয়েছেন পেপে-ফার্নান্দেজরা। 

image


এদিকে আজও খেলার শুরুর একাদশে মাঠে নামনো হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। খেলার ৫২ মিনিটের মাথায় রুবেন নেভাসের বদলি হিসেবে মাঠে নামেন সিআর সেভেন। দারুণ এক শটে মরোক্কোর জালে বল জড়ানোর চেষ্টাও চালান। কিন্তু বাধা হয়ে দাঁড়ান মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। 

ম্যাচের একেবারে শেষ সময়ে আরেকটা সুযোগ পান পেপে। ডি বক্সের ভেতরে বলে মাথাও ছোঁয়ান, কিন্তু বলে চলে যায় গোল পোস্টের বাইরে।     

প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পরায় দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে উঠেন রোনালদোরা। কিন্তু দলকে জয় উপহার দেওয়া তো দূরের কথা, শেষ পর্যন্ত সমতায়ও ফেরাতে পারেননি সান্তোস শিষ্যরা। 

এর মধ্যদিয়েই শেষ হলো ফুটবলের আরেক জাদুকর ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। রোনালদোর দীর্ঘদিনের সহযোদ্ধা কেপলার ল্যাভেরান লিমা ফেরাইরা পেপেকেও আর দেখা যাবে না বিশ্বকাপের মাঠে।  

image



একাত্তর/আরবিএস  

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে কাতারকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে বড় এক লাফ দিল বসনিয়া ও হার্জেগোভিনা। বুধবার রাতের এই ম্যাচে ইউরোপীয় দলটি শুধু জয়ই তুলে নেয়নি, বরং ১৮ বছর...
মধ্যপ্রাচ্যের উত্তাপ আর বলকান অঞ্চলের লড়াই এবার আছড়ে পড়ছে আমেরিকার সিয়াটলে। বিশ্বকাপের বি-গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে রাত ১টায় মুখোমুখি হচ্ছে বসনিয়া-হার্জেগোভিনা এবং কাতার। দুই দলের সামনেই...
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর