২৪ স্বর্ণসহ ৩৩ পদক নিয়ে দেশে ফিরছে অলিম্পিক দল

আপডেট : ২৭ জুন ২০২৩, ১১:১১ পিএম

বুধবার ২৪ স্বর্ণ, চার রৌপ্য এবং পাঁচ ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ অলিম্পিক দল। গত ১৭ থেকে ২৫ জুন জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয় এবারের স্পেশাল অলিম্পিক গেমসের নানান ইভেন্টে।

নুরুল আলমের নেতৃত্বে এবারের আসরে ১১৩ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করে। দলে ৭৯ জন খেলোয়াড়, ৩০ জন কোচ ও সহকারী কোচ, দুইজন চিকিৎসক এবং দুইজন সহকারী দলনেতা ছিলেন।

বাংলাদেশের স্পেশাল অ্যাথলেটরা অভূতপূর্ব ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে আটটি ক্রীড়ায় ২৪টি স্বর্ণ, চারটি রৌপ্য, পাঁচটি ব্রোঞ্জ পদক জয় করে।

মহিলা ফুটবল, মহিলা হ্যান্ডবল ও ইউনিফায়েড ভলিবলেও বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এছাড়া অ্যাথলেটিকসে ছয়টি স্বর্ণ, তিনটি রৌপ্য, ব্যাডমিন্টনে পাঁচটি স্বর্ণ, বোচীতে ছয়টি স্বর্ণ, সাঁতারে চারটি স্বর্ণ, তিনটি ব্রোঞ্জ, মহিলা বাস্কেটবলে ও পুরুষ হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক জয় করে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ক্রীড়া দল বিশ্ব ক্রীড়াঙ্গনে চমক সৃষ্টি করেছে।

আরও পড়ুন: বিশ্বকাপ মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

আগামীকাল সকাল সাড়ে ৯টায় কাতার এয়ারওয়েজের বিমানে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর এসে পৌঁছবে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল।


একাত্তর/আরএ

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানদের লড়াইটা বেশ জমে উঠেছিল। রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের ধৈর্যশীল প্রতিরোধ ভেঙে দিয়ে ড্রেসিংরুমে প্রথম উল্লাসের বার্তা এনে দেন এবাদত...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট- উভয় বিভাগের নিয়মিত কার্যক্রম ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার)...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর