কেনের জন্য রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব বায়ার্নের

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৩:৩১ পিএম

স্ট্রাইকার হ্যারি কেনের জন্য এবার ক্লাব রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর নতুন প্রস্তাব টটেনহ্যামকে দিয়েছেন বায়ার্ন মিউনিখ।

ইএসপিএন -এর খবরের বলা হয়েছে, বায়ার্নের এই বিডে ১০০ মিলিয়ন ইউরোর সাথে আরো ২০ মিলিয়ন বোনাস হিসেবে যোগ হবে। টটেনহ্যামের সাথে ইংলিশ অধিনায়ক কেন বর্তমান চুক্তির শেষ বছরে আছেন।

এর আগে এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকে ৮০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছিল জার্মান জায়ান্টরা যা এতদিন পর্যন্ত তাদের সর্বোচ্চ চুক্তির রেকর্ড ছিল।

বায়ার্ন এখন স্পার্সদের উত্তরের অপেক্ষায় রয়েছে। এবারও যদি তাদের বিড সফল না হয় তবে কেনকে বাদ দিয়ে অন্য খেলোয়াড়ের দিকে হাত বাড়াতে বাধ্য হবে বায়ার্ন।

এবারের গ্রীষ্মে টটেনহ্যামের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন কেন। আর সে কারণেই টটেনহ্যামকে হয় এবারই কেনকে ছেড়ে দিতে হবে, নতুবা আগামী মৌসুমের আগে ফ্রি-ট্রান্সফারে পরিণত হবেন। পুরো গ্রীষ্ম জুড়েই কেন বায়ার্নের মূল টার্গেট ছিলেন।

কিন্তু কোনোভাবেই টটেনহ্যাম তাদের প্রস্তাবে সম্মত হচ্ছিলো না। এনিয়ে দুইবার তারা বায়ার্নের প্রস্তাব বাতিল করেছে।

আরও পড়ুন: ভ্লাহোভিচকে দলে ভেড়াতে রিয়াল-চেলসির ‘লড়াই’

এ সপ্তাহে টটেনহ্যাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভাই ও বায়ার্ন প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেন সামনা-সামনি একে অপরের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন। আর তাতেই একটি আশা দেখা গিয়েছে, অন্তত ফ্রি- এজেন্ট নয়, বুন্দেসলিগা চ্যাম্পিয়ন দলটিতে বড় অঙ্কের বিনিময়ে যোগ দিতে যাচ্ছেন কেন।

এ পর্যন্ত প্রিমিয়ার লিগে ২১২ গোল করেছেন কেন। এ্যালান শিয়েরারের সর্বকালের সর্বোচ্চ ২৬০ গোল স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছে। যদিও টটেনহ্যাম কিংবা ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারে এখনো পর্যন্ত কোন বড় শিরোপা জয় করতে পারেননি কেন।


একাত্তর/আরএ

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
কম্বোডিয়ার রাজধানী নমপেনে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ অনলাইন স্ক্যাম বা সাইবার প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর