ব্যালো দ্য অরের হিসেবনিকেশ

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১২:৪৭ পিএম

ইউরো কোপার পর্দা নামার সাথে সাথেই শুরু হয়েছে ব্যালো দ্য অর নিয়ে নতুন হিসেবনিকেশ। এই তালিকায় সবার উপরে আছে লিওনেল মেসির নাম। কোপার দারুণ নৈপুন্যই তাকে  নিয়ে গেছে হিসেবের শীর্ষে। এরপর শীর্ষ তিনে আছেন লেওয়ানদভস্কি আর জর্জিনহো। 

আকাশের হাতেই চলে গেছে চাঁদ, জিতে গেছে ফুটবল, জিতে গেছেন লিওনেল মেসি; এবারের কোপার আসরও গুটিয়েছে বারাত মেখে আকাশি-সাদা হাসি। 

ইউরোর পর্দাও নেমে গেছে, নীল হয়েছে দুনিয়ার সব সুখপাখি; গোটা বিশ্বকে ফের চার বছরের অপেক্ষায় রেখে ইতালি ভাগিয়ে নিয়েছে ইউরোপ সেরার ট্রফি।

কোপার দৌড় থেমেছে, ইউরোর চোখে ঘুম নেমেছে, তবে হিসেব থামেনি; অপেক্ষার চোখেও রাত নামেনি। কার হাতে উঠছে এবারের ব্যালো দ্য অর, সেই সমীকরণ মেলানোয় ব্যস্ত সবাই।

ফুটবলটাই যার কাছে ঋণী সেই লিওকেই রাখছে হিসেবের খতিয়ান, লা লিগায় খানিকটা আলোহীন থাকা মেসি এবারের কোপায় পুষিয়ে দিয়েছেন, বার্সেলোনা রঙ হারানোর ক্ষণেই আর্জেন্টিনাকে রাঙিয়েছেন। 

নিজের আজন্ম আরাধ্য শিরোপা খরা মেটানো মেসি এবারের কোপায় ছিলেন দারুণ উজ্জ্বল, চার গোলের সাথে চারটা অ্যাসিস্টে আসর সেরা হয়েছেন, গোল্ডেন বল আর বুট দুটোই বাগিয়েছেন। এই দৌড়টাই তাকে ব্যালো দ্য অরেও এগিয়ে দিয়েছে বেশ।

নানা বিচারে গেলোবারের ব্যালো দ্য'অর বিজয়ী লেওয়ানদভস্কিই হতে পারেন মেসির বড় প্রতিদ্বন্দ্বী, বুন্ডেসলিগায় ৪১ গোল এই পোলিশ স্ট্রাইকার ক্লাবের লিগ শিরোপার সাথে, ক্লাব বিশ্বকপটাও জিতেছেন এবার।

ইউরোতে দারুণ পারফর্ম করে তালিকায় নাম লিখিয়েছেন ইতালির জর্জিনহো, চেলসির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ আর দেশের হয়ে উইরো চ্যাম্পিয়নশিপ। সবমিলিয়ে তারও এ বছরটা দারুণ যাচ্ছে।

মার্কার আর গোল ডটকমের হিসেবে ওপরের তিন জনই আছেন ব্যালো দ্য অর রেসের প্রথম তিনে, এরপর কেউ বলেছেন কন্তের নাম; কেউ টেনেছে কেলেনিকে; হ্যারি কেইনের কথাও বলেছে কেউ কেউ, তবে রোনালদো নেইমাররা, এমবাপ্পেরা হিসেবের খাতা থেকে অনেকটাই পিছিয়ে গেছে।


একাত্তর/এসজে 


কোপা আমেরিকা জয় শেষে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের একাংশ। বিমানবন্দরে জনসমুদ্রে লাখো ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন আলবিসেলেস্তেরা।
দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন টুর্নামেন্টে ১৬টি দলকে মোট ৭২ মিলিয়ন ডলার দেবে। যার মধ্যে প্রতিটি দল কেবল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দুই মিলিয়ন পাবে।
কোপা আমেরিকার এবারের আসরে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। প্রথম ও দ্বিতীয়ার্ধে গোল শূন্য থাকায় অতিরিক্ত সময়ে খেলা গড়ালে  ১১২ মিনিটের গোলের মুখ দেখে আর্জেন্টিনা। এই...
মেসি নাকি রদ্রিগেজ, ফাইনালে কে ঘুরিয়ে দেবেন ম্যাচ। সবাইকে টপকে ১৬ নম্বর শিরোপার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। এদিকে, ২৩ বছরের খরা মিটাতে প্রস্তুত কলম্বিয়া।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর