মিরপুরের জয় মার্করামের কাছে বিশেষ কিছু

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৫:১৮ পিএম

মিরপুরে বাংলাদেশকে সিরিজের প্রথম টেস্টে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বাংলাদেশ আগে থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শেষের সারিতে অবস্থান করছিলো। মিরপুর টেস্ট হেরেও লিগ টেবিলে তাদের অবস্থান বদল হয়নি।

টেস্ট চ্যাম্পিয়নশিপে অবস্থান মজবুত করার পাশাপাশি দীর্ঘ সময় পর উপমহাদেশের মাটিতে টেস্ট জয়, দুই মিলিয়ে মিরপুরের জয় দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এইডেন মার্করামের কাছে বিশেষ কিছু। বিরূপ পরিস্থিতির পরও দুর্দান্ত দলীয় নৈপূণ্যের কারণে মিরপুরের টেস্ট জেতায় খুশি হতেই পারেন তিনি।

উপমহাদেশে ১০ বছরের বেশি সময় ধরে কোনো জয় নেই । একাদশের নেই বাংলাদেশে টেস্ট খেলার কোন  অভিজ্ঞতা। সার্বিক অভিজ্ঞতার বিচারেও প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে তারা। কিন্তু এর কোনো প্রভাব পড়তে দেয়নি দক্ষিণ আফ্রিকা। তাই সাত উইকেটের এই জয় বিশেষ জায়গা পেয়েছে মার্করামের হৃদয়ে।

ম্যাচ শেষে তাই এই জয়কে স্পেশালই বললেন তিনি। মার্করাম বলেন, আমার মতে, এটি স্পেশাল। তরুণ ও অনভিজ্ঞ দলের জন্য এখানে এসে ম্যাচ জেতা দারুণ অর্জন। এই জয় আমাদের বিশ্বাস জুগিয়েছে যে বিরুদ্ধ কন্ডিশনেও আমরা লড়াই করতে পারব। এটি আমাদের জন্য অনেক বড় ব্যাপারে।

তিনি বলেন, সামনে যে চ্যালেঞ্জের মুখোমুখি হব, তা মোকাবিলা করতে রোমাঞ্চ অনুভব করছি। আমার মনে হয় না, আমরা দক্ষিণ আফ্রিকানরা এই জয়টিকে কখনও সাধারণ মনে করব। আমার কথাই ধরুন, কয়েক বছর ধরে খেলছি কিন্তু কখনও উপমহাদেশে জিতিনি। আমাদের জন্য এটি বিশেষ মুহূর্ত।

টেম্বা বাভুমার চোটে দায়িত্ব পাওয়া মার্করাম বলেন, এই জয় থেকে আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো দল হিসেবে বিশ্বাসটা। সামনের ম্যাচেও ভালো পারফর্ম করে সত্যিকারের ভালো দল হয়ে উঠতে এটি আমাদের সাহায্য করবে। সামনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা উন্মুখ।

মার্করাম জানালেন, ভেরেইনা-মুল্ডাররা নিজেদের শক্তির জায়গা ধরে রেখেই পেয়েছেন সাফল্য। ভেরেইনার দিকে দেখুন, সে দারুণভাবে সব সুইপ খেলেছে। ছেলেদের নিজেদের শক্তির জায়গা ধরে রাখতে দেখা আনন্দের। নিজেদের মেলে ধরে, শক্তির জায়গায় অটল থাকে। এরপর যা হয় হবে।

মিরপুরের বিরুদ্ধে কন্ডিশনে দাপুটে জয় পাওয়ায় চট্টগ্রাম টেস্টেও ভালো করার প্রেরণাও পাচ্ছেন প্রোটিয়া অধিনায়ক। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আগামী মঙ্গলবার শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট।

 

 

এআর
রাতেই শুরু হয়ে যাচ্ছে ফিফা বিশ্বকাপের চলতি আসরের মূল লড়াই, হয় বাঁচা না হয় মরণ। মাঠের খেলাই হোক আরম, ট্রাইব্রেকারই হোক, শেষ পর্যন্ত গোলের ফয়সালাতেই নির্ধারিত হবে দলগুলো ভাগ্য। আর এই  নকআউট পর্ব তথা...
বিশ্বকাপের মঞ্চে এতদিন কেবল অংশগ্রহণকারী হিসেবেই সীমাবদ্ধ ছিল ‘বাফানা বাফানা’রা। ১৯৯৮, ২০০২ এবং ২০১০ সালের ব্যর্থতাকে পেছনে ফেলে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে পা...
ফিফা বিশ্বকাপে বি-গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে নিশ্চিত জয় হাতছাড়া করে মাঠ ছেড়েছে চেক প্রজাতন্ত্র। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামের বন্ধ ছাদের নিচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পয়েন্ট...
ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী ম্যাচের মানেই তো টানটান উত্তেজনা, কিন্তু ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই যা ঘটল, তাকে এক কথায় বলা যায় চরম নাটকীয়তা আর বিশৃঙ্খলা! মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর