১০ জনের ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:৫৫ পিএম

সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ও ২০২৬ বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ব্রাজিল ও ফ্রান্সের প্রীতি ম্যাচ ঘিরে ফুটবল ভক্তদের আগ্রহ ছিলো তুঙ্গে। তবে যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে অনুষ্ঠিত এই লড়াইয়ে শেষ হাসি হেসেছে ফ্রান্স। ৪০ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল।

বোস্টনের অদূরে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটেই লিড নেয় ফ্রান্স। উসমান দেম্বেলের দুর্দান্ত এক থ্রু বল ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন কিলিয়ান এমবাপ্পে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসিরা।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে বড় ধাক্কা খায় ফ্রান্স। রক্ষণ সামলাতে গিয়ে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার দায়োত উপামেকানো। তবে ১০ জনের ফ্রান্সের বিপক্ষে সুযোগটা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। উল্টো ১০ মিনিট পর উগো একিতিকের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। ম্যাচের ৭৮ মিনিটে ব্রেমের একটি গোল শোধ করে ব্রাজিলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলেও সমতাসূচক গোলটি আর পাওয়া হয়নি সেলেসাওদের।

রিয়াল মাদ্রিদ মহাতারকা এমবাপ্পের পারফরম্যান্স ছিলো চোখে পড়ার মতো। চোটের কোনো ছাপ ছাড়াই পুরো ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ফরাসি অধিনায়ক। ফক্সবরোর গ্যালারিতে উপস্থিত ৬৬ হাজার ২১৫ দর্শকের বড় অংশই ছিলো ব্রাজিলের সমর্থক, তবে এমবাপ্পে ও একিতিকের গোলে স্তব্ধ হয়ে যায় সেই হলুদ উন্মাদনা।

এই মাঠেই আগামী বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স।

নিরাপত্তা খরচ নিয়ে শহর কর্তৃপক্ষ ও আয়োজকদের দ্বন্দ্বের কারণে ম্যাচটি হওয়া নিয়ে সংশয় ছিলো। তবে শেষ মুহূর্তে সমঝোতায় পৌঁছানোয় এনএফএল দল ‘নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস’ -এর এই ঘরের মাঠে ফিফার নিয়ম মেনে কৃত্রিম টার্ফ সরিয়ে প্রাকৃতিক ঘাস বসিয়ে ম্যাচটি আয়োজন করা হয়।

একাত্তর/আরএ
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
বিশ্বকাপের ইতিহাসে নিজের নামকে অমর করে রাখার জন্য কিলিয়ান এমবাপে এমন এক মঞ্চ বেছে নিলেন, যা তাঁর মহিমার সাথে কিছুটা বেমানানই বটে! রোববারের মেগা ফাইনালের আগে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রান্স ও...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর