ঘরে মাঠ চিপকে অশ্বিনের যত রেকর্ড

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ গো-হারা হেরেছে বাংলাদেশ। পাঁচ দিনের খেলা শেষ হয়েছে দেড় দিন আগেই। তাও আবার ভারতের বিরুদ্ধে রেকর্ড রানের ব্যবধানে হেরেছে শান্ত-মোমিনুলরা। আর, টেস্ট ম্যাচটি যেন প্রায় একাই খেলেছেন ভারতের স্পিন তারকা রবিচন্দন অশ্বিন।

বাংলাদেশ বোলারদের দাপটে প্রথম ইনিংসে টপ-অর্ডার চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর ভারতকে হালি পানি এনে দিয়েছিল তাঁর ব্য়াট। রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে শতরান পূর্ণ করার পাশাপাশি গড়ে দেন জয়ের ভীত। রোববার টেস্টের চতুর্থদিন চেনা চিপকে বল হাতেও রণমূর্তি ধারণ করেন অশ্বিন।

ছয় উইকেট নিয়ে বাংলাদেশকে শেষ করার কাজটিও করেন চেন্নাইয়ের ছেলে অশ্বিন। শুধু ভারতের জয়ই নয়, সেই সঙ্গে গড়েছেন একের পর রেকর্ড। ছুঁয়ে ফেলেছেন অস্ট্রলিয়ার প্রয়াত কিংবদন্তির লেগ স্পিনার শেন ওয়ার্নের কীর্তি। এখন শুধু সামনে আছেন শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরলিধরন।

চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে রোববার পাঁচ উইকে নিয়ে শেন ওয়ার্নকে স্পর্শ করেন অশ্বিন। ছুঁয়ে দেন টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৩৭ বার পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব। ওয়ার্নকে স্পর্শ করার পথে নিউজিল্য়ান্ড কিংবদন্তি রিচার্ড হ্য়াডলিকেও টপকে যান দক্ষিণী অলরাউন্ডার।

সামনে এখন শুধুই মুরলিথরন। টেস্টে এক ইনিংসে ৬৭ বার ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কার এই কিংবদন্তির ঝুলিতে। তবে সেই রেকর্ড ছুঁয়ে দিতে অশ্বিন সময় পাবেন কিনা, সেটি সময়ই বলে দিতে পারবে।

তবে টেস্টের চতুর্থ দিনে আরও এক রেকর্ডে শেন ওয়ার্ন এবং মুরলিধরনকে স্পর্শ করেন অশ্বিন। এদিন চতুর্থ ইনিংসে সপ্তমবার পাঁচ উইকেট নিয়ে দুই কিংবদন্তির রেকর্ড স্পর্শ করেন তিনি। এক্ষেত্রে এখন সামনে কেবল প্রাক্তন শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। তিনি ১২ বার একই নজির দেখিয়েছেন।

চিপকে এদিন ৬৯ বছরের পুরনো রেকর্ডও ভেঙ্গেছেন রবি অশ্বিন। প্রবীণ ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। ৩৮ বছর পাঁচ দিনে এই রেকর্ড গড়ে ভিনু মানকড়ের ১৯৫৫ সালের রেকর্ড ভেঙ্গে দেন তিনি। ৩৭ বছর ৩০৬ দিনে এতদিন এই রেকর্ড ছিলো মানকড়ের দখলে।

একই টেস্টে শতরান আর পাঁচ উইকেট নেয়ার ক্ষেত্রেও একটি কারিশমা দেখিয়েছেন অশ্বিন। এই নিয়ে তিনি চতুর্থবার এক ম্যাচে শতরানের সঙ্গে পাঁচ বা তার বেশি উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন অশ্বিন। সর্বাধিক পাঁচবার এমন কৃতিত্ব আছে শুধু ইয়ান বথামের। এর আগে তিনবারও করে দেখাতে পারেননি কেউ।

 

এআরএস
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর