টি২০-র‌্যাংকিংয়ে আয়ারল্যান্ডেরও নিচে বাংলাদেশ

আপডেট : ০৩ মে ২০২৫, ০৫:০৩ পিএম

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নারীদের বিভাগে আয়ারল্যান্ডের নিচে নেমে গেছে বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে টাইগ্রেসরা। বাংলাদেশকে টপকে নবম স্থানে উঠেছে আয়ারল্যান্ড।

শুক্রবার (২ মে) নারী টি-টোয়েন্টি দলের বার্ষিক হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

সর্বশেষ ৯টি টি-টোয়েন্টি ম্যাচে জয় নেই বাংলাদেশের। এমনকি সর্বশেষ ২৩ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে তারা। তাই র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে টাইগ্রেসদের। ১৯২ রেটিং নিয়ে দশম স্থানে নেমে গেছে বাংলাদেশ। নবম স্থানে ওঠা আয়ারল্যান্ডের সাথে রেটিং পয়েন্টের ব্যবধান খুব বেশি না তাদের। মাত্র ২ রেটিং পিছিয়ে বাংলাদেশ। ১৯৪ রেটিং রয়েছে আয়ারল্যান্ডের।

২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত হওয়া ম্যাচগুলোর ৫০ শতাংশ এবং এরপরের ম্যাচগুলোর শতভাগ পারফরমেন্স বিবেচনায় র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।

একাত্তর/আরএ
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আয়ারল্যান্ড ও ইসরাইল। তবে মাঠের ফুটবলের চেয়ে এই ম্যাচকে ঘিরে বর্তমানে আয়ারল্যান্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে উত্তেজনার পারদ চড়ছে, তা ফুটবল...
আগামী মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইসরাইলের বিরুদ্ধে উয়েফা নেশন্স লিগের ম্যাচ বয়কট করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে আয়ারল্যান্ডের ফুটবল অঙ্গন। আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় ফুটবলারদের পাশাপাশি দেশটির প্রখ্যাত তারকারাও এই প্রচারণায় শামিল...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর