আইপিএল: ৪৮ ঘণ্টার মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করবে বিসিসিআই

আপডেট : ১১ মে ২০২৫, ০৮:৪৬ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চারটি প্লেঅফসহ ১৬টি ম্যাচ এখনও বাকি। ভারত-পাক উত্তেজনায় ইতিমধ্যে সাত দিনের জন্য বন্ধ হয়ে গেছে টুর্নামেন্টটি। রোববার বন্ধের দ্বিতীয় দিন চলছে, এখনও বাকি পাঁচ দিন। তবে কী ঘটতে চলেছে, এই আলোচনা যখন তুঙ্গে, তখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানালো নতুন এক তথ্য।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, টুর্নামেন্টটি আবারও শুরুর সূচি চূড়ান্ত করার আগে কেন্দ্রীয় সরকার এবং সব স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করা হবে। লিগের রোডম্যাপ তৈরির জন্য একটি সভা করার আগে বোর্ড পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে মতামত সংগ্রহ করা হবে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করচি। সমস্ত স্টেকহোল্ডার এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করার পরে আইপিএল পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

সাইকিয়া বলেন, আইপিএলকে একটি জাতীয় লিগ বিবেচনা করে বিসিসিআই ভারত সরকারের সঙ্গে পরামর্শ করতে চায়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা লিগ পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বাকি ম্যাচগুলি আয়োজনের জন্য নির্ধারিত ফ্র্যাঞ্চাইজি, সম্প্রচারক, স্পনসর এবং রাজ্যেগুলোর সঙ্গে পরামর্শ শুরু করবো।

এই মুহূর্তে আইপিএলের গুরুত্ব বিবেচনায় পুনরায় শুরুর সময় চূড়ান্ত করার আগে ভারত সরকারের সম্মতি নেওয়া বিচক্ষণ এবং প্রয়োজনীয় হবে। সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর বিসিসিআই আইপিএল পুনরায় শুরুর তারিখ যথাযথভাবে ঘোষণা করবে; যোগ করেন তিনি।

শুক্রবার (৯ মে) বিসিসিআই আইপিএল লিগ স্থগিত করার ঘোষণা দিয়েছে। বিসিসিআই বাকি ১৬টি খেলা শেষ করার জন্য ১২ থেকে ১৪ দিনের সময় খুঁজছে। 

সূত্র: ক্রিকবাজ ডটকম

একাত্তর/এসি
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর