বিশেষ ক্যাটাগরিতে ভিসা ছাড় দেবে কসোভো

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৭:৩৯ পিএম

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অনুকরণীয় বলছে ইউরোপের দেশ কসভো। দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী ক্রেশনিক আহমেতি একাত্তরকে দেয়া এক সাক্ষাৎকারে প্রশংসা করেন শেখ হাসিনার সরকারের নেতৃত্বের। বাংলাদেশের সাথে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে বিশেষ ক্যাটাগরির জন্য ভিসা ছাড়ের ঘোষণা দিয়েছে দেশটি।

কসোভো ইউরোপের ক্ষুদ্র একটি মুসলিম দেশ। ১১ লাখ জনসংখ্যার দেশটিতে রয়েছে বাংলাদেশের মতো ট্রাফিক জ্যাম আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।

বাংলাদেশের মতোই দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও নজরকাড়া। তবে জনসংখ্যা মাত্র ১১ লাখ, যার ৯৬ শতাংশ মুসলিম। স্বাধীনতা ঘোষণার ৯ বছরের মাথায় ২০১৭ সালে রিপাবলিক অব কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশ।

সেই দেশে যাবার জন্য আগে ইস্তামবুল থেকে ভিসা নিতে হতো বাংলাদেশিদের। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপক আগ্রহ রয়েছে দেশটির।

কসভোর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্রেশনিক আহমেতি মনে করেন ইউরোপের অনেক বিখ্যাত এবং বড় বন্দর দেশটির কাছাকাছি বলেই সম্ভব দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি।

তিনি বলেন, ভূ-রাজনৈতিক অবস্থানে কসভো খুবই গুরুত্ত্বপূর্ন স্থানে আছে। খুব সহজেই আমরা খাদ্য এবং জ্বালানি খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা গড়ে তুলতে পারবো।

কসোভো প্রজাতন্ত্রের এই উপমন্ত্রী বাংলাদেশ ও কসভোর মধ্যে প্রথমবারের মতো ফরেন অফিস কনসালটেশন বৈঠকে যোগ দিতে চার দিনের সফরে ঢাকায় আসেন। যেখানে অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

আরও পড়ুন: ব্যাটিং ধস, বড় পরাজয়ে শুরু টাইগারদের

পরে কসোভোর প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের কসভো যাবার জন্য কোন ভিসার প্রয়োজন হবে না। আর আগে যেই ভিসা ইস্তানবুল থেকে নিতে হতো, সেটি এখন বাংলাদেশ থেকেই করা যাবে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শিগগিরিই কসোভোতে খোলা হবে বাংলাদেশ কনস্যুলেট।



একাত্তর/আরবিএস  

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি এর সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা হাভাস পি আর।
রাজধানীর খাল, লেক ও জলাধারগুলো পুনরুদ্ধারের ধারাবাহিকতায় ধানমন্ডি লেকের পুনঃখনন ও সংস্কারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 
সাব-রেজিস্টারদের কাছে ঢাকাকে ‘পুরস্কার পোস্টিং’ হিসেবে দেখার সংস্কৃতি বন্ধে এবার বদলি প্রক্রিয়ায় লটারি ব্যবস্থা চালু করেছে সরকার। স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপ কেবল শুরু উল্লেখ করে আইনমন্ত্রী মো....
তিস্তা নদীর সমন্বিত পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীর তথ্য  উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ নিজের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ বজায় রেখে তিস্তা প্রকল্পে সিদ্ধান্ত নেবে।...
শিশুদের মেধা ও লুকায়িত প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ দিলে আগামী দিনের তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য শিশুরা যে বিষয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর