ভয়াবহ পানি সংকটে তিউনিসিয়া

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৩:০০ পিএম

তীব্র খরায় পানির স্তর নিচে নেমে যাওয়া এবং জলাশয় শুকিয়ে যাওয়ায় ভয়াবহ পানির সংকটে পড়েছে তিউনিসিয়া। পরিস্থিতি মোকাবেলায় রাতের বেলা সাত ঘণ্টা পানি সরবারহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নিষিদ্ধ করা হয়েছে জমিতে পানি দেয়া, গাড়ি ধোয়া, গাছে পানি দেয়াসহ বিভিন্ন কার্যক্রম।

সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন আর্থিক সংকটে ভগতে থাকা দেশটির সাধারণ মানুষ।

এক সময়ের চিরচেনা জলধারা এখন ফেটে চৌচির। তীব্র খরায় তিউনিসিয়ার চিবা বাধের এ হাল। এ পরিস্থিতি স্থানীয় অনেক জলধারার। পানির তৃষ্ণায় খাঁখাঁ করছে জনপদ। স্মরণকালের ভয়াবহ খরা-পানি সংকট। যার মূল্য চুকাতে হচ্ছে সাধারণকে। স্থানীয় কুয়াটি পানির একমাত্র উৎস চার সন্তানের জননী সামিরা ওথমেনের, কিন্তু ধোয়ামোছা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, রান্না, খাবারে কুয়ার পানি ব্যবহার করি। কিন্তু কাপড় ধোয়ার পানি নেই। মাসের পর মাস ময়লা কাপড় ফেলে রাখতে হয়। মাঝে মাঝে প্রতিবেশীদের কাছে কন্টিনার নিয়ে যাই। কাপড় ধোয়ার পানি আনি।

তিউনিস কার্থেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে দার ফাথাল। স্থানীয় বাসিন্দা সাফিক ইয়াকুব জানান, তার বাড়িতেও পানি নেই। নির্ভর করতে হয় প্রতিবেশীদের ওপর।

অপর আরেক বাসিন্দা বলেন, কলের মধ্যে কোনো পানি নেই। কন্টিনার দিয়ে পানি নিয়ে আসি। প্রতিবেশীদের দেয়া পানি দিয়ে দৈনন্দিন কাজ সারতে হয়।

গাড়ি ধোয়া, গাছে পানি দেয়া, সড়ক-জনগমস্থল পরিষ্কারে পানির ব্যবহার নিষিদ্ধ করেছে কৃষি মন্ত্রণালয়। আইন না মানলে ছয়দিন থেকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, আছে অর্থদণ্ডের বিধানও।

স্থানীয়রা বলছেন, পানির ব্যবহার কমাতে রাজধানীসহ বিভিন্ন শহরে গত দুই সপ্তাহ ধরে রাতে পানি দিচ্ছে না কর্তৃপক্ষ। ক্ষোভ বাড়ছে সাধারণের মধ্যে। ইতিমধ্যে মানহীন নাগরিকসেবা, উচ্চ মুদ্রাস্ফীতি, দুর্বল অর্থনীতিতে ভুগছে সাধারণ মানুষ। তার ওপর পানি সরবারহে নতুন সিদ্ধান্ত হুমকি দিচ্ছে সামাজিক স্থিরতায়।

আরও পড়ুন: ‘নিউ স্টার্ট’ স্থগিত করায় মার্কিন গুপ্তচরবৃত্তি ব্যর্থ হবে: মস্কো

তিউনিসিয়ার মৎস্য ও পানি ইউনিয়নের সহ-সভাপতি আনিস খারবৌচি বলছেন, পানি সংকট নতুন কিছু নয়। এমন এলাকাও আছে যেখানে বছরের পর বছর ধরে পানি সরবরাহ বন্ধ। পানির ব্যবহার কমানো হয়েছে সাশ্রয়ের জন্য। মার্চ-এপ্রিলে ২০ থেকে ৩০ শতাংশ পানি সাশ্রয় করতে পারলে গ্রীষ্মে পানির একটা ভালো মজুদ থাকবে।

সংকট মোকাবেলায় রাতে সাত ঘণ্টা পানি বন্ধ রাখছে কর্তৃপক্ষ। চতুর্থবারের মতো এমন খরার সঙ্গে লড়ছে তিউনিসিয়া।

মার্চে কৃষি মন্ত্রণালয়, সেপ্টেম্বর পর্যন্ত কৃষি জমিতে পানি দেয়া নিষিদ্ধ করেছে।


একাত্তর/আরএ

মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
তিউনিসিয়ার উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৮৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভয়াবহ খরার কারণে খাদ্য সংকটে পড়া মানুষদের খাওয়াতে হাতি মারার পরিকল্পনা করছে জিম্বাবুয়ে। ২০০ হাতি বাছাই করে মেরে তাদের মাংস খরাপীড়িত এলাকাগুলোতে বিতরণ করবে বলে ঘোষণা করেছে দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ। 
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেনিনে রোববার টানা পঞ্চম দিনের মতো অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। তথাকথিত ‘সন্ত্রাস বিরোধী’ এ অভিযানের অংশ হিসেবে জেনিনে খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর