ইউক্রেনে যেতে ব্রিটিশ মাইনবিধ্বংসী জাহাজকে পথ দিচ্ছে না তুরস্ক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম

মাইনবিধ্বংসী ব্রিটিশ জাহাজকে নিজেদের জলপথ দিয়ে কৃষ্ণসাগরে যেতে অনুমতি দেবে না তুরস্ক। মঙ্গলবার দেশটি এই ঘোষণা দিয়েছে। মাইনবিধ্বংসী দুইটি জাহাজ ইউক্রেনের ব্যবহারের জন্য কৃষ্ণসাগরে পাঠানোর ঘোষণা দিয়েছিল ব্রিটেন।

তুরস্ক বলছে, ব্রিটিশ মাইনবিধ্বংসী জাহাজকে ট্রানজিটের অনুমতি দিলে তা যুদ্ধকালে প্রণালি ব্যবহারের আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত মাসে ব্রিটেন ঘোষণা দিয়েছিল, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সাগরে ইউক্রেনের অভিযান জোরদার করতে দেশটির নৌবাহিনীকে রয়্যাল নেভির দুইটি মাইনহান্টার জাহাজ পাঠাবে।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ দপ্তর বলেছে, ন্যাটো সামরিক জোটের সদস্য তুরস্ক মিত্রদের জানিয়ে দিয়েছে যে, ইউক্রেন যুদ্ধ চলমান থাকা অবস্থায় জাহাজ দুইটিকে বসফরাস ও ডারডানেলেস প্রণালি ব্যবহারের অনুমতি দেবে না তারা।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর তুরস্ক ১৯৩৬ সালের একটি ঘোষণা কার্যকর করে। এর ফলে এই দুই প্রণালি দিয়ে যুদ্ধরত পক্ষের নৌযান চলাচল বন্ধ করা হয়। তবে জাহাজগুলোর নিজ দেশে ফেরার সুযোগ রাখা হয়েছে এই ঘোষণায়। 

তুর্কি প্রেসিডেন্ট কার্যালয় বলেছে, এই ঘোষণাটি নিরপেক্ষভাবে কার্যকর করে চলেছে আঙ্কারা যাতে করে কৃষ্ণসাগরে উত্তেজনা বৃদ্ধি না পায়।

যুদ্ধের মধ্যেও কিয়েভ এবং মস্কোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে আঙ্কারা।

ইউক্রেনে জাহাজ পাঠানোর ঘোষণায় প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস বলেছেন, জাহাজগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন কৃষ্ণসাগরে রপ্তানি পথ পুনরায় খুলতে সহায়তা করবে।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর