দাম কমছে যেসব পণ্যের

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৬:০৮ পিএম

স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি। এবারের বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।

প্রস্তাবিত বাজেটে অন্তত ৩০টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর কমানো হয়েছে। ফলে কমছে এসব পণ্যের দাম। 

নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মধ্যে রয়েছে- পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্যতেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফল।

এসব পণ্যের উৎসে কর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্যের দামে প্রভাব পড়বে এবং আগের তুলনায় কম মূল্যে কিনতে পারবেন ভোক্তারা।

বেশ কিছু পণ্যের আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। ফলে দাম কমতে পারে এই পণ্যগুলোরও। 

প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। চকলেট আমদানিতে শুল্ক কমছে ২৫ শতাংশ। 

ল্যাপটপ আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। ফলে বর্তমানের ৩১ শতাংশের পরিবর্তে শুল্ক-কর দিতে হবে ২০ দশমিক ৫০ শতাংশ হারে। এতে ল্যাপটপের দাম কমতে পারে। 

কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে দেশে তৈরি কার্পেটের দাম কমতে পারে। 

উড়োজাহাজের ইঞ্জিন-প্রপেলার আমদানিতে মূসক কমানোর প্রস্তাব করায় রক্ষণাবেক্ষণে ব্যয় কমায় এ খাতেও ভোক্তাদের খরচ কমতে পারে। দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টসের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। আর এর ফলে কমে পারে দেশে তৈরি মোটরসাইকেলের দাম। 

রড, বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামাল ম্যাংগানিজ আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে লোহাজাতীয় পণ্যের দাম কমছে।

দেশে উৎপাদিত সুইচ-সকেট, হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হয়েছে। এতে বাসাবাড়িতে ব্যবহৃত সুইচ-সকেটের দাম কমতে পারে। ইলেকট্রিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ায় এই পণ্যের দাম কমছে।

কাঁচামালের ওপর আমদানি শুল্ক কমানোর প্রস্তাবে দাম কমছে ডায়ালাইসিসের জন্য ব্যবহার করা ফিলটারের। সার্কিটের ওপর আমদানি শুল্ক ৯ শতাংশ কমছে। এতে কমছে ডায়ালাইসিস খরচ। স্পাইনাল সিরিঞ্জ ও ডেঙ্গু কিটে রেয়াতি সুবিধা থাকায় এ পণ্য দুটির দামও কমতে পারে। 

আরবি
টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
দাম কমছে যেসব পণ্যের
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
০৬ জুন ২০২৪, ১৬:১৩
০৬ জুন ২০২৪, ১৫:৪৯
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছানোর তিনদিনের মাথায় কিছুটা দাম কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
প্রতিবছর বাজেট প্রস্তাবের পরে নিয়ম করে বিশ্লেষণধর্মী সংবাদ সম্মেলন করে থাকে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এবারও ব্যতিক্রম নয়। শুক্রবার তারা সংবাদ সম্মেলনে বেশকিছু ইতিবাচক দিকের কথা স্বীকার করেছে।
এবারের বাজেটে মাত্র ১৫ শতাংশ কর দিয়ে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। এ নিয়ে যখন ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে, তখন প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সে লক্ষ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এ বছরের শেষের দিকে মূল্যস্ফীতি...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর