এবারের বাজেট পরিমিত, বাস্তবসম্মত ও জনমুখী: কাদের

আপডেট : ০৮ জুন ২০২৪, ০১:২৪ পিএম

এবারের বাজেটের মূল প্রতিপাদ্য সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার। প্রস্তাবিত বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জন সম্ভব হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, এই বাজেট পরিমিত-বাস্তবসম্মত ও গণমুখী। নির্বাচনী ইশতিহারের সঙ্গে এই বাজেট সঙ্গতিপূর্ণ বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বাজেটকে স্বাগত জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন,  চলমান সংকট দূর করে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে গতিশীল অর্থনীতিতে ফিরিয়ে নেয়া এই বাজেটের লক্ষ্য। এবারের বাজেট পরিমিত, বাস্তবসম্মত, জনমুখী এবং সাহসী। আন্তর্জাতিক ও অভ্যন্তরীন সংকট থাকলেও শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম বৃহৎ অর্থনীতির দেশ।

তিনি আরও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সবার মধ্যে পৌঁছে গেছে। দারিদ্র কমেছে। বিএনপির সময় ৪০% মানুষ দারিদ্য সীমার নীচে ছিলো। ১৪ বছর পরে তা ১৮% এ নেমে এসেছে। প্রতিবছরই বাজেটের আকার ১২-১৪ % বৃদ্ধি পায়। কিন্তু এবার গতবছরের তুলনায় মাত্র ৪% বাড়ানো হয়েছে বাজেটের আকার। চতুর্মুখী চাপ সামলাতেই এমন জনবান্ধব বাজেট। এই বাজেটে মানুষের মৌলিক অধিকার, কৃষি, চিকিৎসা ইত্যাদি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে।

তিনি বলেন, ১৫ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। উন্নয়নের প্রয়োজনেই গতবারের কিছুটা বেশি বাজেটের অঙ্ক। বিএনপির সময় বাজেটের আগে বিদেশে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকতো হতো। কিন্তু এখন আর সেই দৃশ্য নেই।

বৃহস্পতিবার দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। প্রস্তাবিত এ বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বিশাল অঙ্কের এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। যা মোট জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ।

অনেকের হাতে থাকা গোপন টাকা উদ্ধার করে অর্থনৈতিক গতিশীলতা বাড়াতেই কালো টাকা সাদা করার বিধান রাখা হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা অন্যায়, দুর্নীতি করছে তাদের কোন ছাড় নেই। অপ্রদর্শিত অর্থ মূলধারায় আনতে কালো টাকা সাদা করার প্রস্তাব করা হয়েছে। 

ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে বিএনপি কি বললো সেটা দেখলে চলবে না। বিএনপি নিজেই হাজার হাজার কোটি টাকা পাচার করে লন্ডনে বসে আরাম আয়েশ করছেন। মির্জা ফখরুল সেই জবাব দিক। বিদেশে অর্থ পাচার রোধ করতেই এই ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ১৫ বছর আগের বাংলাদেশ ও ১৫ বছর পরের বাংলাদেশ উন্নয়নে আকাশ পাতাল পার্থক্য। বিএনপি সবশেষ বাজেট ছিল ৬৮ হাজার কোটি টাকা। তাদের আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান বাজেটের আগে বিদেশে গিয়ে ভিক্ষা চেয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এআর
টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৮ জুন ২০২৪, ১৩:১২
এবারের বাজেট পরিমিত, বাস্তবসম্মত ও জনমুখী: কাদের
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
০৬ জুন ২০২৪, ১৬:১৩
০৬ জুন ২০২৪, ১৫:৪৯
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত হেভিওয়েট আসামির সর্বোচ্চ শাস্তি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর