স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারে ছাড় থাকছেই

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:১৯ পিএম

স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানির ক্ষেত্রে ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এতে নারীদের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ এ পণ্যের দাম বাড়বে না। এছাড়া শিশুদের জন্য প্রয়োজনীয় ডায়াপারের কিছু কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (আগাম কর ব্যতীত) ও সম্পূরক শুল্ক অব্যাহতি সুবিধার মেয়াদ বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে কিছু কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (আগাম কর ব্যতীত) ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) অব্যাহতি সুবিধার মেয়াদ ৩০ জুন, ২০২৫ সাল পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি।

এর আগে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেয়া হয়েছিলো।

সেই অব্যাহতির মেয়াদই বাড়িয়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ২০:১৯
স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারে ছাড় থাকছেই
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
০৬ জুন ২০২৪, ১৬:৫৮
০৬ জুন ২০২৪, ১৬:১৩
০৬ জুন ২০২৪, ১৫:৪৯
প্রতিবছর বাজেট প্রস্তাবের পরে নিয়ম করে বিশ্লেষণধর্মী সংবাদ সম্মেলন করে থাকে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এবারও ব্যতিক্রম নয়। শুক্রবার তারা সংবাদ সম্মেলনে বেশকিছু ইতিবাচক দিকের কথা স্বীকার করেছে।
এবারের বাজেটে মাত্র ১৫ শতাংশ কর দিয়ে ঢালাওভাবে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। এ নিয়ে যখন ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে, তখন প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সে লক্ষ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এ বছরের শেষের দিকে মূল্যস্ফীতি...
২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর