‘ক্যাশলেস’ হওয়ার শর্তে আগামী তিন বছরের জন্য তথ্যপ্রযুক্তি খাতের ১৯টি ব্যবসাকে করমুক্ত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থানের সময় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
এই ১৯টি ব্যবসা হচ্ছে এআই বেজড সলিউশন ডেভেলপমেন্ট; ব্লকচেইন বেজড সলিউশন ডেভেলপমেন্ট; রোবোটিকস প্রসেস আউটসোর্সিং; সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস; সাইবার সিকিউরিটি সার্ভিস; ডিজিটাল ডেটা অ্যানালিটিকস ও ডেটা সায়েন্স; মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস; সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন; সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস; ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস; আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস; জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস; ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট; ডিজিটাল গ্রাফিকস ডিজাইন; ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং; ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাবলিকেশন; আইটি ফ্রিল্যান্সিং; কল সেন্টার সার্ভিস; ডকুমেন্টে কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং।
ভবিষ্যতে যেসব ব্যবসা কর অব্যাহতির সুবিধা পাবে না, সেগুলোর মধ্যে রয়েছে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), আইটি প্রসেস আউটসোর্সিং, ওয়েবসাইট হোস্টিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস, ক্লাউড সার্ভিস ও সিস্টেম ইন্টিগ্রেশন।
একটি উদীয়মান ও সম্ভাবনাময় খাত হিসেবে তথ্যপ্রযুক্তি খাতে ২০১১ সাল থেকে কর অব্যাহতির সুবিধা দিয়ে আসছে সরকার। ২০২০-২১ অর্থবছরে এ সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। তবে পরে সরকার এ সুবিধার মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ায়।
অবশ্য আগে আইসিটি খাতের ২৭টি ব্যবসায় কর অব্যাহতির সুবিধা ছিলো। ভবিষ্যতে যে ১৯টি ব্যবসা কর অব্যাহতির সুবিধা পাবে, তার মধ্যে অনেকগুলোই এই তালিকায় ছিল।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য পূরণ সম্ভব?